Home  » খুলনা বিভাগ

ভেড়ামারা শহরে কোয়ান্টাম পাওয়ার প­ন্টের শ্রমিক খুন

Posted-শনিবার, ১৫ সেপ্টেম্বার, ২০১২ Time-১২:৫০ am ◊ বাংলা- ৩১ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ  

বিজয় নিউজ ২৪ ডটকম, ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের নওদাপাড়া ইক্ষু সাবজোন অফিসের মাঠ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ কোয়ান্টাম পাওয়ার প­ান্টের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলামীন নামের ঐ শ্রমিক ভেড়ামারা পৌরসভার নওদাপাড়াস্থ আইয়ুব আলীর ভাড়া বাড়ি থেকে সে গতকাল সন্ধ্যায় বের হলে আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে এলাকাবাসী তার লাশ ইক্ষু সাবজোন অফিসের ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসীর ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা ঐ মাঠে লাশ ফেলে রেখে গেছে। নিহত শ্রমিক আলামীন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন ধর জামতৈল গ্রামের বুলবুল আহমেদের ছেলে। সে ভেড়ামারার ১১০ মেগাওয়াট কোয়ান্টাম পাওয়ার প­ান্টের কর্ম করা সুবাদে এখানে বসবাস করছিল। তবে পুলিশ হত্যা কান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ডাক্তার নিহত

ভেড়ামারা প্রতিনিধি # কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল ডাঃ জহির উদ্দিন মেম্বার  সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভেড়ামারা-রায়টা মহাসড়কের গোলাপনগর আখ ক্রয় কেন্দ্রের সামনে ডাঃ জহির উদ্দিন মেম্বার  রাসত্মার পাশে দাড়িয়ে থাকলে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরম্নতর আহত হয়। আহত ডাঃ জহির উদ্দিন মেম্বার  কে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে বুধবার রাতে সে মারা যায়। ডাঃ জহির উদ্দিন মেম্বার  উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ভেড়ামারায় ১৯ জন ফুটবল খেলোয়াড়দের টেলেন্ট হ্যান্ট প্রোগ্রামের ইয়েস কার্ড প্রদান

বিজয় নিউজ ২৪ ডটকম , ভেড়ামারা প্রতিনিধি  : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় টেলেন্ট হ্যান্ট প্রোগ্রামে কুষ্টিয়ার ভেড়ামারায় ১৯ জন ফুটবল খেলোয়ার কে গতকাল বিকালে ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইয়েস কার্ড প্রদান করেন। ইয়েস কার্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রাজিবুল ইসলাম,পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমূল ইসলাম ছানা, ২ নং প্যানেল মেয়ল খসরুজ্জামান ফারুক,  জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন লাভলু, সদস্য মীর আয়ুব হোসেন ,এস এম কাদেরী সবুজ, কোচ দুলাল চন্দ্র শাহা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজের শরীর চর্চা শিক্ষক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ আহমেদ. সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম সাদেক, হাসান বিন মাহমুদ ঝন্টু, রোকুনুজ্জামানরুনু, আতাউর রহমান নায়েব, আতিয়ার রহমান, আতিকুজ্জামান পিন্টু ও সাজদেুল ইসলাম পলাশ প্রমুখ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!