Home  » রাজশাহী বিভাগ

শিবগঞ্জ সীমান্তে ৫’শ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Posted-বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বার, ২০১২ Time-১:০৩ am ◊ বাংলা- ২৯ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-রাজশাহী বিভাগ  

বিজয নিউজ ২৪ ডটকম : চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমামত্ম এলাকা থেকে বিজিবি গতকাল মঙ্গলবার ভোরে ৫’শ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।

বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ বিওপি বিজিবি’র একটি দল সীমামত্ম এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে বিজিবি সদস্যরা ফেন্সিডিলগুলো উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় গতকাল মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজরামপুর মালোপাড়া মহলস্নার মৃত বদরম্নজ্জামানের ছেলে সফিকুল ইসলাম (৬৫)।

নবাবগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে সফিকুল রাসত্মা পার হওয়ার সময় নাচোলগামী একটি যাত্রীবাহী ঢাকা কোচ তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বর থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে  পুলিশ। তবে উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় শিবগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্সের বারান্দায় একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এদিকে স্বাস্থ্য কমপেস্নক্স সুত্রে জানা গেছে, হাসপাতালের বারান্দায় একজন লোককে পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক তাকে পরীক্ষা করে দেখা যায় সে মারা গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, মৃতের লাশ উদ্ধার করে ময়না তদমেত্মর জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে মৃতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!