ভেড়ামারায় রূপালী ব্যাংক ও কুষ্টিয়ায় হরিপুর সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন : হলমার্ক ও কুষ্টিয়া কৃষি ব্যাংকের অর্থ দূর্নীতির সাথে জড়িতদের গ্রেপ্তার করে লুটকৃত অর্থ উদ্ধার করা হবে…মাহবুব-উল আলম হানিফ
শামসুল আলম স্বপন, বিজয় নিউজ ২৪ ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সোনালী ব্যাংক হলমার্ক অর্থ দূর্নীতির সাথে জড়িত হলমার্ক মালিক ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এরপর কঠোর শাসিত্ম প্রদানের মাধ্যমে আর যাতে এ রকমের দূর্নীতি না হয় তা নিশ্চিত করা হবে। সরকার দূর্নীতির বিরম্নদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারনে হলমার্ক অর্থ দূর্নীতির লুটকৃত সমুদয় অর্থ যে কোন মূল্যে উদ্ধার করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, কুষ্টিয়া কৃষি ব্যাংকের ১৭৩ কোটি টাকার ঋণ দূর্নীতির ১৪২ কোটি টাকা ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে রূপালী ব্যাংকের ৫০৪ তম ভেড়ামারা শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক এ্যাড. আব্দুস ছালাম। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দীন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম,ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক, সাধারন সম্পাদক ও ভেড়ামারা পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সহ-সভাপতি হাজী আখতারম্নজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজাদ জাহানসহ প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর দুপুরে ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রূপালী ব্যাংকের ফিতা কেটে ব্যাংকের কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন মাহবুব-উল আলম হানিফ। পরে তিনি কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র মজমপুর গেটে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রসত্মর স্থাপন করেন। এ সময় ম্যুরাল নির্মানের স্বপ্নদ্রষ্টা কুষ্টিয়ার বনমালী ভৌমিক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি কুষ্টিয়ার বিছিন্ন দ্বীপ ইউনিয়ন হরিপুরের সাথে কুষ্টিয়া শহরের যোগসুত্র স্থাপনের জন্য এলজিইডির তত্ববধানে ৫৩ কোটিা ব্যয়ে হরিপুর সেতুর নির্মান কাজ উদ্ধোধন করেন। পরে তিনি হরিপুরবাসী কর্তৃক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী