ছয় মাসে প্রায় শতাধিক ধর্ষনের ঘটনায় উদ্বেগ পশ্চিমবঙ্গে
দীপক রায়,বিজয় নিউজ ২৪ ডটকম, প:ব: ভারত:গত ছয় মাসে পশ্চিমবঙ্গে প্রায় শতাধিক ধর্ষনের ঘটনা ঘটে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যবাসীর মনে। অতীতে কিছু এই জাতীয় ঘটনা ঘটলেও এখনকার মতো এইরকম ভয়াবহ পরিস্থিতি আগে কখনো হয়েছে বলে কখনো শোনা যায়নি। সংবাদমাধ্যমের পাতা ঘেটে দেখা যাচ্ছে, নয় নয় করে ৮৯ টি ঘটনা সরাসরি পুলিশের খাতায় নথিভূক্ত হয়েছে। এর বাইরে বেশ কিছু অভিযোগ পুলিশের অসহযোগিতার কারনে নথিভূক্ত না হলেও উঠে এসেছে সংবাদ শিরোনামে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় শতাধিক তো বটেই। এর বাইরে ধর্ষনের চেষ্টা বা শ্লীলতাহানির ঘটনা যোগ করলে সেই সংখ্যা দ্বিগুন হয়ে যাবে। আবার এটাও ঠিক, অনেক ঘটনাই সামাজিক পরিবেশ পরিস্থিতির কারনে, সম্মানহানির ভয়ে প্রকাশ্যে আসেনি।
ঘটনাগুলি পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের অভিযোগ নেবার ক্ষেত্রে ভূমিকা খুব খারাপ। আবার সেইসব ঘটনা যতক্ষন না প্রচারমাধ্যমে প্রকাশিত হচ্ছে, ততক্ষন পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাও খুব একটা সন্তোষজনক নয় বলে মনে করছে সাধারন মানুষ। খোদ মুখ্যমন্ত্রী ধর্ষনের ঘটনাগুলিকে বিরোধী সিপিএমের চক্রান্ত বলে অবিহিত করায় প্রশ্নটা আরো বেশি করে উঠছে। আবার এও দেখা গিয়েছে, পার্ক ষ্টিটের ধর্ষনের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী সেটিকে “সাজানো ঘটনা” বলেছেন। কিন্তু কিছু সৎ পুলিশ অফিসার সেই ঘটনায় দোষীদের গ্রেফতার করার পরে সেইসব পুলিশকে তার দায়িত্বভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা ধর্ষিতা মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এইসব ঘটনায় কলকাতার বিদ্বজনেরা প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে মুখ্যমন্ত্রীর









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী