Home  » ক্রাইম রিপোর্ট

কুষ্টিয়ার কুমারখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে গনমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ট্রিবল মার্ডারের আসামী তোফাজ্জেল হোসেন তোফা নিহত

Posted-বুধবার, ১২ সেপ্টেম্বার, ২০১২ Time-৫:৩৪ pm ◊ বাংলা- ২৮ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-ক্রাইম রিপোর্ট  

বিজয় নিউজ ২৪ ডটকম :   কুষ্টিয়ার কুমারখালীর আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান আসামী  চরমপন্থি সংগঠন গনমুক্তিফৌজের আঞ্চলিক নেতা তোফাজ্জেল হোসেন তোফা (৩২) র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।  র‌্যাব ঘটনাস্থল থেকে ৫টি এলজি, ৪টি ধরালো অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে  কুমারখালীর শিলাইদহ পদ্মা নদীর কাশবন চরে এ বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটেছে। র‌্যাব জানায়, চরমপন্থি সংগঠন গনমুক্তিফৌজের ক্যাডাররা বড় ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য পদ্মা নদীর চরে গোপন বৈঠক করছিল। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পদ্মা নদীর চরে হানা দিলে চরমপন্থিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ। এক পর্যায়ে র‌্যাবের গুলির কাছে চরমপন্থিরা টিকতে না পেরে পিছু হঠে।  র‌্যাব ঘটনাস্থল তল্লাশী চালিয়ে গনমুক্তিফৌজের আঞ্চলিক নেতা তোফাজ্জেল হোসেন তোফার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত তোফা খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সোয়া মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কুমারখালী থানার চেয়ারম্যান আমিরুল সহ তিন জনকে হত্যাসহ ও খোকসা থানায় এক ডজনের বেশী মামলা রয়েছে। এ দিকে গত ৯ দিনের ব্যবধানে  কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাবে সাথে বন্দুক যুদ্ধে দুই চরমপন্থী

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!