গল্পটি সিনেমার নয়
বিজয় নিউজ ২৪ ডটকম : অভিনয় করেছেন সোহানা সাবা, অপূর্ব, কোহিনূর, আবদুল্লাহ রানা, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে এটি। মুরাদ পারভেজ নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘গল্পটি সিনেমার নয়’।
বাবা, মা, মেয়ে এবং একজন কাজের মেয়েসহ ৪ জনের ছোট্ট একটি পরিবার। যান্ত্রিক জীবন থেকে একটু দূরে সবুজে ঘেরা একটি দোতলা বাংলো বাড়িতে তাদের বসবাস। মেয়েটি অসুস্থ, কিন্তু কী অসুখ হয়েছে, তা বোঝা যায় না। সে কোনো কথা বলে না। এ নিয়ে পরিবারের সবাই বেশ উদ্বিগ্ন। অধরার বয়ফ্রেন্ডকে মেনে নিতে বাধ্য হয় তার পরিবার। সে যখন ছেলেটির সঙ্গে সময় কাটায় তখন বেশ ভালো থাকে। ডাক্তার আসে ডাক্তার যায়, কিন্তু তার কোনো উন্নতি হয় না।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী