Home  » খুলনা বিভাগ

কুষ্টিয়ায় ৪ চাঁদাবাজ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ

Posted-রবিবার, ১৯ অগাষ্ট, ২০১২ Time-৬:০৭ am ◊ বাংলা- ৪ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ  

বিজয় নিউজ ২৪ ডটকম : কুষ্টিয়া মডেল থানার পুলিশ পৃথক দুটি চাঁদাবাজির মামলায়  ৪ চাঁদাবাজ সাংবাদিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সাপ্তাহিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক ও দৈনিক ডেসটিনি’র কুষ্টিয়া প্রতিনিধি এ,এম,জুবায়েদ রিপন, সম্প্রতি ডিক্লিয়ারেশন বাতিলকৃত পত্রিকা  দৈনিক দিনের খবর এর নিবাহী সম্পাদক কুমার, সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু ও  মোহনা টিভি’র কথিত সাংবাদিক মওদুদ রানা। চাঁদাবাজির পৃথক দুটি মামলা দায়ের করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম ও দৈনিক সত্যখবরের সম্পাদক হাসিবুর রহমান রিজু।কুষ্টিয়া মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল আজিজ জানান,গ্রেফতারকৃত ৪ জন দীঘর্দিন যাবৎ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মানুষকে ব্লাক মেইল করে আসছিল।

ডিক্লিয়ারেশন বাতিলকৃত পত্রিকার সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু ও  মোহনা টিভি’র কথিত সাংবাদিক মওদুদ রানাকে দৈনিক সত্যখবরের সম্পাদক হাসিবুর রহমান রিজু’র দায়েরকৃত ১৩ নং মামলায় গত সপ্তাহে এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম’র দায়ের করা ৩৭ নং মামলায় গতরাতে সাপ্তাহিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক ও দৈনিক ডেসটিনি’র কুষ্টিয়া প্রতিনিধি এ,এম,জুবায়েদ রিপন ও সম্প্রতি ডিক্লিয়ারেশন বাতিলকৃত পত্রিকার নিবাহী সম্পাদক কুমার গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোহনা টিভি’র কথিত সাংবাদিক মওদুদ রান ‘র বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি উনিয়নের পাঁচলিয়া গ্রামে । অন্য তিন জনের বাড়ি কুষ্টিয়া শহরে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!