Home  » খুলনা বিভাগ

ঈদের জামা না দিতে পেরে ২ সন্তানকে নদীতে ফেলে হত্যা করলেন পিতা

Posted-রবিবার, ১৯ অগাষ্ট, ২০১২ Time-৫:৪৬ am ◊ বাংলা- ৪ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ  

বিজয় নিউজ ২৪ ডটকম,কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় দরিদ্র পিতা তার দু’ছেলে মেয়েকে ঈদের পোশাক কিনে দিতে না পেরে হার্ডিঞ্জব্রীজের উপর থেকে পদ্মা নদীতে ফেলে দিয়েছেন। এরপর নিজেও নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আব্দুল মালেক নামে ওই পিতা বর্তমানে ভেড়ামারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে নদীতে ফেলা দেয়া দুই সন্তানের খোঁজ মেলেনি। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উপজেলার বাহিরচর ইউপি’র বারদাগ গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল মালেককে শনিবার সকালে হার্ডিঞ্জব্রীজের সন্নিকটে ইনটেক চ্যানেলের মুখ থেকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর আব্দুল মালেক জানান, ঈদের পোশাক কিনে দেয়ার নাম করে মেয়ে মুন্নী (১০) ও ছেলে মানছুর আলী (৫) কে বাড়ি থেকে ডেকে হার্ডিঞ্জব্রীজের উপরে নিয়ে তাদের পদ্মা নদীতে ফেলে দেন তিনি। পরে নিজেও নদীতে দেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভাবের কারনে ছেলে মেয়ের পোশাক কিনে দিতে না পারায় তাদের নদীতে ফেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে মালেক জানান। এবিষয়ে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মতিন বিজয় নিউজ ২৪ ডটকম  অনলাইন পত্রিকাকে জানান, আব্দুস সামাদের ছেলে আব্দুল মালেক তার দুছেলে মেয়েকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চুল কাটানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে হার্ডিঞ্জব্রীজের উপর থেকে পদ্মা নদীতে ফেলে দিয়ে সে নিজে আত্মগোপন করে। আজ সকালে হার্ডিঞ্জব্রীজ এলাকার একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। তবে দুছেলে মেয়ে সন্ধান পাওয়া যায়নি।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!