Home  » রাজনৈতিক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Posted-বৃহস্পতিবার, ১৬ অগাষ্ট, ২০১২ Time-১:৪৯ am ◊ বাংলা- ১ ভাদ্র ১৪১৯ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম : গোপালগঞ্জরে টুঙ্গপিাড়ায় বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে সমাধসিৌধে ফুল দয়িে শ্রদ্ধা জানয়িছেনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। জাতীয় শোক দবিস উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে তিনি ছোট বোন শখে রহোনাকে নয়িে হলেকিপ্টারে করে টুঙ্গপিাড়ায় পৌঁছান। সখোনে দলরে সভাপতমিণ্ডলীর সদস্য শখে ফজলুল করমি সলেমিসহ দলীয় নতো-র্কমীরা তাঁদরে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদীর পাশে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন। এর পর শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায়  বিশেষ মোনাজাত করেন।

এ সময় ৩ বাহিনীর প্রধান,  দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল-্যাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য  কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার পল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধূরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী  লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ক্যাপটেন এ.বি তাজুল ইসলাম, মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভূইয়া, আবুল হাসনাত আব্দুল¬াহ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, শেখ হেলাল উদ্দিন , ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস , আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল¬াহ, হাবিবুর রহমান সিরাজ, হারুন অর রশিদ, বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, জি.এম শাহাবুদ্দিন আজম, এমবি সাঈফ বি মোল্ল¬াসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর আওয়ামমীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাস  দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে  কেন্দ্রীয় আ’লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন।

সকাল  ১১  টায় সমাধি সৌধ কমেপে¬ক্সে জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ,পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শরিক হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলের মোনাজাতে অংশ নেন।
দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ত্যাগ করার পর সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর মাজার। টুঙ্গিপাড়ার সর্বত্র উড়ছিল কালো পতাকা

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!