আবার ঝামেলা বাধালেন লোহান!
বিজয় নিউজ ২৪ ডটকম : ঝামেলা বাধালেন হলিউডি প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের বুস্টি বিলোস ক্লাবে অভিনেতা ক্লিন্ট ইস্টউডের মেয়ে ফ্রানসিস্কার সঙ্গে ভিআইপি জায়গা ভাগাভাগি করতে নারাজ হওয়ায় ক্লাব থেকে বের হয়ে যেতে বলা হয় লোহানকে। এক সূত্রে জানা যায়, ফ্রানসিস্কা ক্লাবটিতে তার বেশকিছু বন্ধুর সঙ্গে জন্মদিন পালন করছিলেন। সে সময় লোহান সেখানে হাজির হয়ে চিৎকার করতে শুরু করেন যেন ফ্রানসিস্কা সেখান থেকে চলে যান। লোহান বলতে থাকেন, তিনি একজন তারকা আর সেখানে ফ্রানসিস্কা কিছুই না। আর তাই তার চলে যাওয়া উচিত। সে সময় একজন এসে লোহানকে শান্ত করার চেষ্টা করলে তার উপরও চড়াও হন ২৬ বছর বয়সী এ হলিউডি অভিনেত্রী। এক সময় ক্লাবের গার্ডরা তাকে বের হয়ে যেতে বলেন।
ক্লাব থেকে বের হয়েও বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন লিন্ডসে। উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, লিন্ডসের বন্ধুরা বেশ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তারা আরেকটু হলেই এক হোটেল কর্মীকে আঘাত করে বসেছিল। এরপর তিনি তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যান। উল্লেখ্য, অনেক আগে থেকেই মদ্যপান এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করায় লিন্ডসের কুখ্যাতি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পার্টিপ্রেমী এ অভিনেত্রী তার নতুন সিনেমা ‘লিজ অ্যান্ড ডিক’-এর কাজ করতে গিয়ে ক্লান্ত হয়েই এমন আচরণ করেছেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী