Home  » বিদেশ সংবাদ

হিমাচলে বাস খাদে, নিহত ৪০

Posted-সোমবার, ১৩ অগাষ্ট, ২০১২ Time-৩:০৮ am ◊ বাংলা- ২৯ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-বিদেশ সংবাদ  

বিজয়  নিউজ ২৪ ডটকম : উত্তর ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গিরিখাতে পড়ে একটি যাত্রীবোঝাই বাসের ৪০ আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চাম্বা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রাজেরা নামে একটি গ্রামের কাছে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

জেলা পুলিশ সুপার কুলদীপ শর্মা জানান, বাসটি শিমলা থেকে চাম্বার দিকে আসার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩২ জন মারা যান, পরে হাসপাতালে আরও আট জন মারা যান।

তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত এক সপ্তাহ ধরেই চাম্বা সহ হিমাচলপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপকহারে বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে রাস্তার হাল ভীষণই খারাপ হয়ে গিয়েছে। তার ওপর বাসের ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে মনে করছে পুলিশ।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!