Home  » দুর্যোগ-দুর্ঘটনা

চীনের মহাপ্রাচীরের একাংশ ধসে পড়েছে

Posted-শনিবার, ১১ অগাষ্ট, ২০১২ Time-২:০০ am ◊ বাংলা- ২৭ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-দুর্যোগ-দুর্ঘটনা  
বিজয় নিউজ ২৪ ডটকম :সাম্প্রতিক বন্যায় চীনের মহাপ্রাচীরের একাংশ ধসে পড়েছে। কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের ফলে চীনের হেবেই প্রদেশের উত্তরাংশে মহাপ্রাচীরের একটি অংশ ধসে পড়ে। বর্তমানে ধসে পড়া অংশ মেরামতের কাজ চলছে।
সিনহুয়া জানায়, কয়েকদিন অব্যাহত বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢল মহাপ্রাচীরের ঝাংজিয়াকৌ অঞ্চলের দাজিংমেন অংশে আঘাত হানার পর দেয়াল ভেঙে যায়।
তীব্র স্রোতের আঘাতে মহাপ্রাচীরের ৩৬ মিটার ধসে পড়ে। বিশেষজ্ঞরা ধসে পড়া অংশ সরিয়ে ফেলেছেন এবং ধসে পড়ার উপক্রম হয়েছিল এরকম কিছু অংশ মেরামত করেছেন। মহাপ্রাচীরের আরও কিছু অংশে ফাটল ধরেছে। বর্তমানে বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের প্রস্তাব তৈরি করছেন। দেজিংমেনের ধসে পড়া অংশ মিং রাজবংশের আমলে ১৩৬৮-১৬৪৪ সালের মধ্যে নির্মাণ করা হয়।
মৌসুম শুরু হওয়ার পর ভারী বৃষ্টিপাতের কারণে এবার চীনের বিশাল অংশজুড়ে বন্যা দেখা দিয়েছে। রাজধানী বেইজিংয়ে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানী শহর অচল হয়ে পড়ে এবং অন্তত ৭৯ জনের মৃত্যু হয়। সূত্র : পিটিআই
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!