Home  » বিনোদন

সানি লিওনের খায়েশ

Posted-শুক্রবার, ১০ অগাষ্ট, ২০১২ Time-১২:৫৭ am ◊ বাংলা- ২৬ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-বিনোদন  

বিজয নিউজ ২৪ ডটকম :৩রা আগস্ট মুক্তি পাওয়া সানি লিওনের  জিসম-টু এই কয়েকদিনে ব্লক ব্লাস্টার ছবির তালিকায় নাম লিখিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ২১ কোটি রুপি ঘরে তুলে  এনেছে। বিষয়টি সানির জন্য ভীষণ উৎসাহব্যঞ্জক। সানি এখন বলিউডে উড়াল পঙ্খির মতো উড়ে বেড়াচ্ছেন। প্রচুর বিজ্ঞাপন, চলচ্চিত্র আর রিয়েলিটি শো’তে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সেই সানি তো চাইবেনই তার ক্যারিয়ারকে আরও কয়েকগুণ চাঙ্গা করতে। ক্যারিয়ারকে চাঙ্গা করতে বলিউডের প্রতাপশালী খানদের লেজুড় হওয়া ছাড়া কী আর কোন উপায় আছে! সুতরাং সানি লিওন জানালেন তার মনের কথা। তিনি বলিউডের সুপারস্টার আমির খানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী। ৩১ বছর বয়সী সানি জানান, আমির আমার পছন্দের সেরা একজন অভিনেতা। আমি তার সঙ্গে যে কোন ধরনের ছবি করতে রাজি। সানি এখনও হিন্দি ভাষায় অভ্যস্ত নন। তবে প্রাণপণ চেষ্টা করছেন হিন্দি আয়ত্তের। কারণ, তিনি বলিউডে তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!