Home  » রাজনৈতিক

জিন্স পরা মেয়েদের ওপর হামলার হুমকি

Posted-শুক্রবার, ১০ অগাষ্ট, ২০১২ Time-৮:০৭ pm ◊ বাংলা- ২৬ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম : ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পোস্টারিংয়ের মাধ্যমে জিন্স পরা মেয়ের ওপর হামলার হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোন মেয়ে যদি ওড়না ছাড়া জিন্স পরে বাড়ির বাইরে আসে তাহলে সেসব নারী বা মেয়ের ওপর হামলা করা হবে। শহরের বেশ কয়েকটি স্থানে লাগানো হাতে লেখা পোস্টারে বলা হয়েছে, আগামী ২০শে আগস্ট থেকে কোন মেয়েকে যদি ওড়না ছাড়া এবং জিন্স পরা অবস্থায়  দেখতে পাওয়া যায় তাহলে ওই মেয়ে এবং তার বাড়ির ওপর হামলা করা হবে। সিনিয়র সুপারিনটেন্ট অব পুলিশ সাকেত কুমার অবশ্য একে কোন দুষ্কৃতকারীর কাজ বলে উল্লেখ করেছেন। এর নেপথ্যের ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!