আর্মস্ট্রংয়ের হার্ট সার্জারি সফল
বিজয় নিউজ ২৪ ডটকম : চাঁদের বুকে প্রথম পা রাখা মানুষ, মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রংয়ের হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর্মস্ট্রং গত রোববার ৮২তম জন্মদিন উদযাপন করেন। গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর তার হার্টে সফল বাইপাস সার্জারি করা হয়। মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের শুভ কামনা, প্রার্থনা ও ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকেও তাকে শুভ কামনা জানিয়েছেন অসংখ্য মানুষ। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর অনলাইন স্পেস ডটকমের। নাসা’র অ্যাডমিনিস্ট্রেটর চার্লস বোল্ডেন এক বিবৃতিতে বলেন, নিলের অদম্য মানসিকতা তাকে অবশ্যই এ চ্যালেঞ্জিং মুহূর্তে সঙ্গ দেবে। এদিকে তার সঙ্গী নভোচারী বাজ অলড্রিনও (৮২) একটি টুইটার বার্তায় লিখেছেন, এই মাত্র নিলের হার্ট সার্জারির খবর পেলাম। তার দ্রুত আরোগ্যের জন্য আমার শুভ কামনা রইলো। ২০১৯ সালে আমরা চাঁদে যাওয়ার ৫০তম বার্ষিকী একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলাম।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী