কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫
Posted-বৃহস্পতিবার, ৯ অগাষ্ট, ২০১২ Time-৬:৩৮ pm ◊ বাংলা- ২৫ শ্রাবণ ১৪১৯ সাল ।
বিভাগ-দুর্যোগ-দুর্ঘটনা
বিজয় নিউজ ২৪ ডটকম,কুমিল্লা থেকে : কুমিল্লার ময়নামতি ও চান্দিনায় বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কে সকাল সাড়ে ৬ টায় সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মহিলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ৩ জন নিহত হয়। আহত হয় চালকসহ আরো ৫ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার হাড়িখোলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ির এসআই তপন জানান, নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু নাছের (২৪) ছাড়া আর কারো পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী