Home  » জাতীয়

প্রধানমন্ত্রীর সম্মানে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ইফতার

Posted-মঙ্গলবার, ৭ অগাষ্ট, ২০১২ Time-৪:০৩ am ◊ বাংলা- ২৩ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়  

বিজয় নিউজ ২৪ ডটকম :প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনী বিভাগ গত সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ইফতারের আয়োজন করে। প্রধানমন্ত্রী ইফারের বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে অন্যদের মধ্যে স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বাস্থ্যমন্ত্রী ড. আ ফ ম রুহুল হক, ডেপুটি স্পিকার শওকত আলী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এছাড়া ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুুব-উল আলম হানিফ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনা প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সংসদ সদস্য, কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!