Home  » জাতীয়, রংপুর বিভাগ

মধ্যপাড়া কঠিন শিলা খনি ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

Posted-সোমবার, ৬ অগাষ্ট, ২০১২ Time-৬:৫১ am ◊ বাংলা- ২২ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, রংপুর বিভাগ  

রেজওয়ানা হক বন্যা, বিজয় নিউজ ২৪ ডটকম,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোং লিঃ, শ্রমিক সংগঠন, স্থানীয় প্রশাসন ও আওয়ামীলীগ নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকেরা তাদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে।

গতকাল রবিবার বিকেল ৫টায় খনির হল রুমে অনুষ্ঠিত বৈঠকে খনির জিএম আবুল বাশার সহ খনির অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ শওকত আলী ও স্থানীয় আওয়মীলীগ নেতা শাহাবুদ্দিন শাহ উপস্তিত ছিলেন। শ্রমিকদের পক্ষে নেতৃত্বদেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাহিদুল হক শাহ ও সাধারন সম্পাদক আশিকুর রহমানসহ ১০ সদস্যের একটি টিম। বৈঠকে মধ্যপাড়া কঠিন শিলা কনিতে উৎপাদন বৃদ্ধির প্রতিশ্রুতি প্রদান করে শ্রমিকেরা। অপরদিকে, কনি কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত ২টি মামলা প্রত্যাহার করার আশ্বাস দিলে শ্রমিকেরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। সোমবার থেকে শ্রমিকেরা কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

উলে­খ্য, শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি ও ১৮জন শ্রমিকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রত্যাহারের দাবিতে গত বুধবার থেকে কর্মবিরতি শুরু করে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!