কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার উদ্যোগ
বিজয় নিউজ ২৪ ডটকম,কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কেশবপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর গণিত পরীক্ষায় নিজের প্রাইভেটের ছাত্র- ছাত্রীদের নিকট প্রশ্ন পত্র ফাঁস করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মুলগ্রাম সরকারী প্রাথমিক দ্যিালয়ের সহকারী শিক্ষক তাপস রায় এ কাজটি করেছেন বলে মুলগ্রামের একজন অবিভাবক বিশ্বজিৎ কুমার নন্দন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,অংক বইয়ের ৯৪ পৃষ্ঠার ৪ নং উদাহরন, ৯৭ পৃষ্ঠার ৮ নং উদাহরন, ১০০ পৃষ্ঠার ৬,৯ উদাহরন,১০৫ পৃষ্ঠার ২৩,২৪ উদাহরন, ১০৯ পৃষ্ঠার ৫,৬,(১)ঞ,ট উদাহরন, ১২৩ পৃষ্ঠার ১৫ উদাহরন, ১২৭ পৃষ্ঠার ৩৪,৩৮ উদাহরন, ১৪৭ পৃষ্ঠার ৫,৬ নং দাগ, ১৬৩ পৃষ্ঠার ১১,১২ দাগ, ১৭০ পৃষ্ঠার ১,২ দাগ, ১৭১ পৃষ্ঠার ৮ দাগ, ১৭৫ পৃষ্ঠার ৪ দাগ, ১৯২ পৃষ্ঠার ১০ দাগ। এসব পৃষ্ঠা ও দাগ নং যথারিতি গত কালকের পরীক্ষায় হুবহু মিলে গেছে বলে সূত্র জানায়। শিক্ষক তাপস রায়ের নিকট ২৫/৩০ জন ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়ে থাকে। এদের জন্যে অন্যান্য বিষয়ের পরীক্ষায়ও এভাবে প্রশ্ন ফাঁস করে দেয়া হয়েছে বলে একই সুত্র জানায়। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম শিক্ষক তাপস রায়কে আগামীতে কোন পরীক্ষায় সংশ্লিষ্ট না রাখার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। এদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ সাংবাদিকদের জানিয়েছেন প্রশ্ন পত্র ফাঁস করার দায়ে শিক্ষক তাপস রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী