জয়পুরহাট ও পার্শ্ববর্তী এলাকায় র্যাবের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যহত
এসএস মিঠু ,বিজয় নিউজ ২৪ ডটকম,জয়পুরহাট থেকে : জয়পুরহাট র্যাব ক্যাম্পের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের আওতাধীন জয়পুরহাট ও পাশ্ববর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে মাদক পাচারকারিরা,উদ্ধার হচ্ছে কমবেশি কোন না কোন আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক দ্রব্য।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার এম,এ রাজ্জাক জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অপারেশন দল বুধবার মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোরে পার্শ্ববর্তী নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবাই ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সড়কের ওপর থেকে সন্দেহভাজন তিন মোটর সাইকেল আরোহী যুবককে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশী করে ২০বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলো নওগাঁর একই উপজেলার সুন্দরইল গ্রামের আব্দুল করিম(২৮),এছারুল হক(২৬) ও আবুল কালাম(২৭)।অন্য দিকে দুপুরে পৃথক অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের লোকমান গাছুর ছেলে বাবুর(৩১) হেফাজত থেকে ২১৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মোটরসাইকেল ও মাদক দ্রব্য গুলো সহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
রাষ্ট্রীয় ভাবে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালনের দাবিতে
জয়পুরহাটে আদিবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ বাংলাদেশেও রাষ্ট্রীয় ভাবে পালনের দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে ম









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী