Home  » আইন-আদালত

শাওন ও মাজহারের বিরুদ্ধে হুমায়ূন আহমেদ হত্যা মামলা দায়ের

Posted-বুধবার, ১ অগাষ্ট, ২০১২ Time-৩:০৯ pm ◊ বাংলা- ১৭ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-আইন-আদালত  

বিজয় নিউজ ২৪ ডটকম, ডটকম: প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে হত্যা করা হয়েছে এই অভিযোগ এনে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রামের আইনজীবী ও লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম বুধবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ৩০৪, ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ও পরস্পরের যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হক। মামলার বাদির আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। মামলায় সাক্ষী রাখা হয়েছে তিনজনকে। এরা হচ্ছেন- ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমারদেশের বার্তা সম্পাদক, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এবং কবি লেখক আবদুল হাই শিকদার।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!