কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
বিজয় নিউজ ২৪ ডটকম, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল হয়তাপাড়া গ্রামে বুলি খাতুন (৫০) নামে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ কুঁড়েঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বুলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
বুলি হয়তাপাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী। এ বিষয়ে কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুলির বসতভিটার ১১ শতাংশ জমি স্থানীয় একটি প্রভাবশালী চক্র জবরদখল করতে অনেকদিন ধরেই চেষ্টা করে আসছিল। এরই বিরোধের জের ধরে বুলিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহত বুলি খাতুনের ছেলে খোকন শেখ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী