Home  » রংপুর বিভাগ

বিরলের কামদেবপুরে শোকের মাতম : কুমেক হাসপাতালের ১ম বর্ষের ছাত্র মিলনের দাফন সম্পন্ন

Posted-রবিবার, ২৯ জুলাই, ২০১২ Time-২:২৫ am ◊ বাংলা- ১৪ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-রংপুর বিভাগ  

মতিউর রহমান, বিজয় নিউজ ২৪ডটকম. বিরল (দিনাজপুর)ঃ গত শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কুষ্টিয়া মেডিকেল কলেজের ১ম বর্ষের দুই মেধাবী ছাত্র মারা যায়। ২ ছাত্রের মধ্যে নিহত ফরিদুল ইসলাম মিলনের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউপির কামদেবপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল খালেক। ১ ভাই ১ বোনের মধ্যে সে বাপ মায়ের বড় ছেলে ছিল। গতকাল শনিবার দুপুরে মিলনের লাশ নিজ বাড়িতে এসে পৌছে। লাশ দেখে বার মূর্ছা যাচ্ছিল মিলনের পিতা-মাতা। এ সময় কান্নার রোলে কামদেবপুর গ্রাম শোকপুরীতে পরিণত হয়। বাদ জোহর পারিবারিক গোরস্থানে মিলনের দাফন সম্পন্ন হয়। মিলনের পিতা মাতা বড় আশা করে একমাত্র ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছিল। কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারা নদী ফরিদুল ইসলাম মিলন ও তার বন্ধু শাহাজালাল মজুমদারের স্বপ্ন ভেঙ্গে দেয়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!