Home  » ক্রাইম রিপোর্ট

নরসিংদীতে ধর্মীয় মতবিরোধ সংঘর্ষে নিহত ৩ : আহত ৫৫

Posted-রবিবার, ২৯ জুলাই, ২০১২ Time-১২:৪১ am ◊ বাংলা- ১৪ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-ক্রাইম রিপোর্ট  

বিজয় নিউজ ২৪ ডটকম,নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ধর্মীয় মতবিরোধকে কেন্দ্র করে শনিবার দুটিপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৫৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, খোকা মিয়া (৩৫), ফারুক মিয়া (১৫) ও এজাজ মিয়া (২৫)। তারা সবাই কাচারিকান্দী গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়তলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। আহত শহিদ মিয়া (২৬), কবির (২৮), কমলা বেগম (৩০), আল-আমিন (২০), এজাজ মিয়া (২৫), কামাল (৩৫), আব্দুল আলী (৩০), শাহ আলম (৩৫), হেলাল মিয়া (২৫), ওমর আলী (৪০), খোকন মিয়া (৩০), সাদেক মিয়া (৩০), নজরুল ইসলাম (৫০), হারিছ মিয়া (১৪), হানিফা মিয়াসহ (৪০) বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কাচারীকান্দি গ্রামে কাশিমপুরী পীরের সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন সাইফ আলী, করিম মেম্বার, মান্নান মিয়া, অলপত আলী, শুক্কুর আলী ও সুজন মিয়া।অন্যদিকে চরমোনাই পীরের সমর্থক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন মুফতি মাওলানা ওসমান গণি, ইসমাইল মেম্বার, হোসেন মেম্বার, আইনুল হোসেন, শিশু মিয়া ও জয়নাল মিয়া।
কাশিমপুরী ও চরমোনাই পীরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে ধর্মীয় মতবিরোধ চলে আসছে। দুই পক্ষই এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টেঁটার আঘাতে খোকা মিয়া (৩৫), ফারুক মিয়া (১৫) ও এজাজ মিয়া (২৫) নিহত হন।আহত হয় উভয় পক্ষের ৫০ জন। তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, নরসিংদী ও পাশ্ববর্তী জেলা ব্রা‏ক্ষণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমানকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তবে তার চাচাতো ভাই কাউছার মিয়া জানান, শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে শন

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!