জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত- ৮ : ৩১জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা
এসএস মিঠু ,বিজয় নিউজ ২৪ ডটকম,জয়পুরহাট থেকে : বৃহস্পতিবার জয়পুরহাট সরকারি কলেজ মাঠে চলা আন্তঃ বিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে হঠাৎ করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে এক সংঘর্ষের ঘটনায় উভয় দলের কমপক্ষে ৮/৯জন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসান (২১),তৌফিকুর(২০) ও শাহাদৎ (১৯)এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে আহত শাহাদৎ নিজেকে)কোন ছাত্র সংগঠনের কর্মী কেবল নয়- নিজেকে অছাত্র দাবি করে জানিয়েছে যে, সে একজন লেদ মেশিনের শ্রমিক।স্থানীয় একটি লেদমেশিনের ওয়ার্কশপে কাজ করে। ফুটবল খেলা দেখতে কলেজ মাঠে এসেছিল।
এ দিকে এ ঘটনার জের ধরে পরবর্তীতে বড় ধরনের কোন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটতে পারে সে কারনে বৃহস্পতিবার থেকে আগামী ৩১জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করেছে কলেজ প্রশাসন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর একরামুল হক জানান,বৃহস্পতিবার দুপুরে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালে হঠাৎ করেই ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সংঘর্ষের ঘটনায় উভয় দলের কয়েকজন নেতাকর্মী আহত হবার কথা স্বীকার করেছন। হয়েছে। পরবর্তী যে কোন ধরনের নাশকতা এড়াতে আজ হতে আগামী ৩১জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে।
ঘটনার পর পরই ভীত সন্ত্রস্থ সাধারন ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে নিজ নিজ হোষ্টেল কিংবা বাড়িতে চলে যাওয়ায় বর্তমানে পরিস্থিতি শামত্ম রয়েছে।এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। # ২৬.০৭.২০১২
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা
পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : জনগনের ওপর নতুন কোন কর আরোপ ছাড়াই জয়পুরহাটের আক্কেলপুরে জনসমুক্ষে আনুষ্ঠানিক ভাবে ২০১২-২০১৩ অর্থ বছরের ১কোটি ৮৫লাখ ২৭হাজার ২শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেছে উপজেলা পরিষদ। বিকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষনা করেন।
প্রসত্মাবিত এ বাজেটে রাজস্ব খাতে ১কোটি ৭লাখ ১১হাজার ২শ’ টাকা আয় এবং উন্নয়ন খাতে ৭৮লাখ ১৬হাজার টাকা ব্যয় ধরার পর, অতিরিক্ত(উদ্বৃত্ত) ২লাখ ৩৮হাজার ৩৯২টাকা দেখানো হয়েছে ।সে কারনে এ বাজেটকে ‘উদ্বৃত্ত বাজেট’ বলে আখ্যায়িত করা হয়েছে।
অনুষ্ঠানে যথাক্রমে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন নাদিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি প্রমূখ উপস্থিত ছিলেন । # ২৬.০৭.১২
জয়পুরহাটে ৩০লিটার চোলাই মদ উদ্ধার:
৬মদ্যপের বিভিন্ন মেয়াদে কারাদন্ড
এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : জয়পুরহাটে ৩০লিটার চোলাই মদ উদ্ধার সহ ৬মদ্যপকে হাতেনাতে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সংশিস্ট সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে আকস্মিক অভিযান চালিয়ে বিকালে শহরের সুইপার কলোনীর কালীমন্দির এলাকার মনু হরিজনের বাড়ি থেকে ৩০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে মদ পানরত অবস্থায় ৬মদ্যপকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৬মদ্যপকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জয়পুরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- শহরের মাদ্রাসাপাড়ার আলমগীর,চিনিকলের তাজুর মোড় এলাকার মনিলাল রবিদাস, শান্তিনগরের বিশ্বজিৎ ঠাকুর,পারুলিয়া’র নিরাঞ্জন কুন্ডু এবং সাহেবপাড়ার কৃষ্ণ চন্দ্র কর্মকার ও রকি হোসেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী