Home  » আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডে আকস্মিক বরফ গলন

Posted-বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২ Time-১:০৫ am ◊ বাংলা- ১১ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-আন্তর্জাতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম: গ্রিনল্যান্ডের একটি বিশাল অংশে বরফখণ্ড সম্পূর্ণ গলে গিয়েছে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বরফ গলার স্বাভাবিক যে প্রক্রিয়া চলমান ছিল, তাতে বড় ধরনের ব্যত্যয় ঘটেছে। এমনকি গ্রিনল্যান্ডের শীতলতম স্থানগুলো ও সর্বোচ্চ চূড়াতেও বরফ গলার এ প্রক্রিয়া অব্যাহত ছিল। খবর অনলাইন বিবিসি।
গত ৮ই জুলাই থেকে মাত্র চারদিনের ব্যবধানে বরফ গলার এলাকা ৪০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে দাঁড়ায়। অথচ এর আগে সর্বোচ্চ প্রায় ৫৫ শতাংশ এলাকার বরফ গলার রেকর্ড রয়েছে। সাধারণভাবে গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের প্রায় অর্ধেক বরফ গলে যায়। তবে এ বছর বরফ গলার হার বিজ্ঞানীদের রীতিমতো চমকে দিয়েছে। ভাবনায় পড়ে গেছেন পরিবেশবিদরা। তারা একে অনাকাক্সিক্ষত বলে অভিহিত করেছেন। নাসা’র পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের সম্পূর্ণ এলাকাতেই বরফ গলেছে। উপকূলীয় পাতলা বরফবেষ্টিত অঞ্চল থেকে কেন্দ্রে থাকা ৩ কিলোমিটার বা ২ মাইল পুরু বরফের বেশ কিছু অংশ পর্যন্ত এতে গলে গেছে। তবে প্রকৃত কারণ এখনই অনুসন্ধান করা সম্ভব নয়। আগে যে স্থানগুলোর বরফ কখনও গলেনি, সেখানেও গলার এ প্রক্রিয়া পরিলক্ষিত হয়েছে বলে নাসা’র শীর্ষস্থানীয় এক বিজ্ঞানী ওয়ালিদ আবদালাতি মন্তব্য করেন। তিনি বলেন, এটা বড় ধরনের একটি সতর্ক সংকেত। আগামী বছরগুলোতে আমরা এর অর্থ উদঘাটন করবো। এটা মানুষ সৃষ্ট বৈশ্বিক উষ্ণতার

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!