Home  » আইন-আদালত

কক্সবাজার চকরিয়া বাস ডাকাতির ঘটনায় জড়িত চট্টগ্রামে আরো ৫ ডাকাত গ্রেফতার

Posted-বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২ Time-৮:৫৯ pm ◊ বাংলা- ৪ শ্রাবণ ১৪১৯ সাল । বিভাগ-আইন-আদালত  


সোহরাব হেসন চৌধুরী, বিজয় নিউজ ২৪ ডটকম,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় চিরিংগা-মগনামা সড়কের এসআলম পরিবহণের চেয়ারকোচ ডাকাতি ও যাত্রী হত্যা মামলায় পুলিশ একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ আরো ৫ ডাকাতকে চট্রগ্রাম মহানগরীর একাধিক এলাকা থেকে গ্রেফতার করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

জানা যায়, থানার পুলিশ পরির্দশক তদন্ত জাকের হোসাইন মাহমুদ ও সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই ভোরে চট্রগ্রামে এ অভিযান চালায়। এসময় পুলিশ পৃথক পৃথক অভিযান ৫ জন কে আটক করে। আটকৃতরা হলেন, চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা পুচ্ছলিয়া নুর আলী বাপের পাড়ার নুরুল আমিনের ছেলে মো: সোহেল (৩২), বরইতলী ইউনিয়নের মছইন্যাকাটা গ্রামের মনজুর আলম মেম্বারের ছেলে রেজাউল করিম রেজা (২৮), রামু উপজেলার পশ্চিম চাকমারকুলের মনির আহমদের ছেলে মো: রকি (২২) ও চট্রগ্রামের বাশঁখালী উপজেলার গুইলদাখালী জরিবাপের পাড়ার চাঁন মিয়ার ছেলে আবু ছিদ্দিক (৩০)।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জনকে চট্রগ্রামের পাহাড়তলী থানায় সৌর্পদ করেছে বলে পুলিশ সূত্রে জানায়।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল চট্রগ্রামের বহদ্দারহাট ও পাহাড়তলী অলংকার মোড় ষ্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ প্রথমে বহদ্দারহাট এলাকা থেকে কৌশলে গ্রেফতার করে মামলার আসামী মো: সোহেলকে (৩২)। পরে তার স্বীকারোক্তি মতে পুলিশদল পাহাড়তলীর অলংকার মোড় ষ্টেশনের স্টার লাইন পরিবহন কাউন্টারে যাত্রীবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করে আরো ৫ জনকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ট গুলি, এবং ৪টি মোবাইল সেট। গ্রেফতারদের মধ্যে ২ জনকে অস্ত্রসহ পাহাড়তলী থানায় সৌর্পদ করা হয়েছে। গ্রেফতারের সময় তারা স্টার লাইন পরিবহনে যাত্রী হিসেবে উঠে মাঝপথে ডাকাতির প্রস্ত্ততি নিচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ওসি আরো জানায়, পৃথক অভিযানে গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ৪ ডাকাত চকরিয়ায় চিরিংগা-মগনামা সড়কের বরইতলী মছইন্যাকাটা এলাকায় বাস ডাকাতি ও যাত্রী হত্যা মামলার আসামী। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরির্দশক তদন্ত জাকের হোসাইন মাহমুদ জানান, গত ২৩ জুন রাতে চিরিংগা-মগনামা সড়কের বরইতলী মছইন্যাকাটা এলাকায় সংগঠিত এসআলম চেয়ারকোচ ডাকাতি ও যাত্রী সুমন দাশ হত্যা ঘটনায় ইতিপুর্বে এক মহিলাসহ ৯ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ৭ জন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ১৭ জুলাই মঙ্গলবার ভোররাতের অভিযানে গ্রেফতার হওয়া ৪জনসহ এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তিনি আরো জানান, ১৮ জুলাই বুধবার গ্রেফতারকৃত ৪জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামী রেজাউল করিমকে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড শুনানীর জন্য ফের নতুন দিন র্ধায্য করেছে বলে পুলিশ সূত্রে জানায়।

—————

ছবি আছে

আগামী ২০ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মোটর বাইক প্রতিযোগিতা

সোহরাব হোসেন চৌধুরী,কক্সবাজার:

কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম মোটর বাইক প্রতিযোগিতা ও বাইসাইকেল ম্যারাথন ২০১২। আগামী ২০ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী এ মোটর বাইক প্রতিযোগিতা ও বাইসাইকেল ম্যারাথন ২০১২ শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার আয়োজক ইমপি­সিট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সহ আয়োজক হিসেবে যৌধ উদ্দ্যোগে প্রতিযোগিতার আযোজন করা হচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানা গেছে। গত ১৮ জুলাই বুধবার রাজধানীর হোটেল অবকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন ইমপি­সিট মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নাবিলা খালিদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এহছানুল হক এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহী যে কেউ প্রতিযোগীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতায় নাম নিবন্ধন করতে পারবেন। এজন্য হোটেল অবকাশের ব্যাংকুয়েট হলের পাশে একটি রেজিষ্ট্রেশন ডেস্ক স্থাপন করা হয়েছে বলে জানান।

আয়োজকরা আরো জানান, দেশের পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বের কাছে আরো পরিচিত করতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

————————-

কক্সবাজার -টেকনাফ সড়ক যোগাযোগ ৬ দিন ধরে বন্ধ

সোহরাব হোসেন চৌধুরী,কক্সবাজার:

কক্সবাজার -টেকনাফ সড়ক যোগাযোগ ৬ দিন ধরে বন্ধ রয়েচে বলে সংবাদ সূত্রে জানা যায়।

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টের ব্রীজ কালভার্টসহ ব্রিজের সাথে সংযোগ সড়কগুলো মরন ফাঁদে পরিনত হয়েছে। গাইড ওয়াল বা সড়ক রক্ষা দেয়াল না থাকার কারণে মাটি সরে গিয়ে সড়ক ও মাটির মধ্যে ফারাকের সৃষ্টি হওয়ার কারণে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন চলাচল। কক্সবাজার-টেকনাফ পানের ছড়া বাজার সংলগ্ন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় (১৯ জুলাই) গত ৬ দিন ধরে সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। ফলে ঢাকা, চট্টগ্রাম ও টেকনাফমুখী যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজার টেকনাফ সড়কের নয়টি ঝুকিপূর্ণ ব্রীজ ও কালভার্ট নতুন করে মেরামতের জন্য যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে গাইড ওয়াল বা সড়ক রক্ষা দেয়াল নির্মানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!