টাবু এবার দস্যুরানী
বিজয় নিউজ ২৪ ডটকম: বলিউডের শক্তিশালী অভিনেত্রী দুই দু’বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত টাবু ফিরছেন রিভলবার রানী হয়ে। টানা দুই বছর পর্দার পেছনে থাকা টাবু কামব্যাক করছেন দস্যুরানীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। টাবুর সর্বশেষ ছবি ‘তো রাত পাক্কি’ মুক্তি পায় ২০১০ সালে। প্রযোজক তিগমাংশু ধুলিয়া তার আসন্ন প্রজেক্টের নাম ঠিক করেছেন ‘রিভলবার রানী’। এ ছবিতে টাবুকে প্রতিশোধপরায়ণ এক মেয়ের চরিত্রে দেখা যাবে। প্রোডাকশন টিম আগামী এক মাসের মধ্যে পুরো ছবির কাস্টিং নির্ধারণ করবেন এবং এ বছরের মধ্যে ছবির সব কাজ শেষ করবেন বলে জানান। ‘রিভলবার রানী’ ছবির পরিচালক হিসেবে থাকবেন সাই কবির, যিনি বলিউডে লেখক হিসেবে প্রসিদ্ধ। এখন দেখা যাক সাই কবির পরিচালক হিসেবে কতটা দক্ষতা দেখাতে পারেন। প্রধান চরিত্রের অভিনেত্রী ৪০ বছর বয়সী টাবু যেখানেই হাত দেন ছবি নাকি সফল হতে বাধ্য। তাই বলিউডবাসী ‘রিভলবার রানী’ নিয়েও উচ্চাশা প্রকাশ করছেন। বছরের শুরুতে হয়তো এ ছবিটি টাবুর পুরস্কারের ঝুড়ি অনেক ভারী করবে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী