ব্রিটেনে ধেয়ে আসছে বন্যা
বিজয় নিউজ ২৪ ডটকম : ব্রিটেনের বড় একটি অংশজুড়ে মারাত্মক বন্যা হবার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ধেয়ে আসা পানিতে বহু জায়গা তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ব্রিটিশদেরকে আগামী কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে কাটাতে হবে বলে ধারণা করা হচ্ছে। মাটি ইতোমধ্যেই এত বেশি সিক্ত হয়ে পড়েছে যে, তা নতুন পানি শোষণ করতে পারছে না।
এনভায়রনমেন্ট এজেন্সি বন্যার সাত নং সতর্কতা এবং ইংল্যান্ডের বহু জায়গায় ৩৬টি বন্যাসংক্রান্ত সতর্কসঙ্কেত দেখিয়েছে।
বৃহস্পতিবার সবচে বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে ৬০ মিলিমিটির পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী