পুলিশের সাথে ডাকাতদের গুলি বিনিময় গাজীপুরে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্ত্ততিকালে ৩ ডাকাত আটক, গুলি উদ্ধার
এ,এম,হাসান,বিজয় নিউজ ২৪ ডটকম,গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে ডাকাতির প্রস্ত্ততিকালে র্যাব পরিচয়দানকারী আমত্ম:জেলা ডাকাত দলের সদস্যদের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গোলাগুলি ও ধ্বসত্মাধসিত্মর সময় পুলিশের ৩ এসআই আহতও ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ৩ ডাকাতকে পাকড়াও করে তাদের হেফাজত থেকে ৬ রাউন্ড গুলি, ৪জোড়া হ্যান্ডকাফ, ৪সেট র্যাবের পোশাক, ১টি ওয়াটকি ও ৪টি মোবাইল সেট উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।
জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পৌনে ৩টায় টঙ্গী-ঘোড়াশাল সড়কের সদর উপজেলার তালটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতদের বহনকারী ঢাকাগামী মাইক্রোবাসটি পুলিশ থামানোর সংকেত দিলে র্যাবের পোশাক পরিহিত ডাকাত দলটি পুলিশকে লক্ষে করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত দল মাইক্রোবাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাকাতদের সাথে ধ্বসত্মাধসিত্মকালে পুলিশের এসআই সজিব দত্ত, সালাম চাকলাদার ও জহিরম্নল এবং পুলিশের গুলিতে ডাকাত শাজাহান আহত হন। এসময় পুলিশ ডাকাত দলের ৩ জনকে আটক করলেও মাইক্রোবাসের ড্রাইভারসহ অপর ৩ ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে গুলি ও র্যাবের পোশাকসহ আটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে। আটককৃত ডাকাতরা হলো ভোলার বাত্তা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাজাহান, কুমিলস্নার দক্ষিণান্দিয়া গ্রামের আব্দুর রবের ছেলে রফিকুল ইসলাম ও পটুয়াখালীর বরম্নন বাড়িয়া গ্রামের সেকান্দরের ছেলে শাহ আলম। আহতদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী