Home  » বিশ্ববিদ্যালয় সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজ ১২তম প্রতিষ্ঠা দিবস

Posted-রবিবার, ৮ জুলাই, ২০১২ Time-৮:০২ am ◊ বাংলা- ২৪ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-বিশ্ববিদ্যালয় সংবাদ  

বিজয় নিউজ ২৪ডটকম:  পবিপ্রবি সংবাদদাতাঃ- উন্নয়ন ও অগ্রগতির ধারায় ১২টি বছর পেরিয়ে আজ ৮ জুলাই (রবিবার) ১৩তম বছরে পদার্পণ করছে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যুগপূর্তি উৎসবে আয়োজন করা হয়েছে ব্যাপক কর্মসূচির। আজ (রবিবার) সকাল সাড়ে ১০ টায় ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট  শাহজাহান মিঞা, উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হারুন-অর-রশীদ হাওলাদার যুগপূর্তি উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন। সকাল ১০টা ৪০মি. টায় ক্যাম্পাস পরিবারের সকল শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। আগেই কৃষি অনুষদের ডিন আ.ক.ম. মোস্তফা জামানকে আহবায়ক এবং সাবেক সাংসদ পবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার মুহম্মদ শহিদুল­াহকে সদস্য-সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ১২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘‘যুগপূতি উৎসর্ব’’ উদযাপন কমিটি গঠন করা হয়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!