Home  » ক্রাইম রিপোর্ট

যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

Posted-শনিবার, ৭ জুলাই, ২০১২ Time-২:১১ pm ◊ বাংলা- ২৩ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-ক্রাইম রিপোর্ট  

বদরুদ্দিন বাবুল, বিজয় নিউজ ২৪ ডটকম, যশোর : যশোর সদর উপজেলায় জাহাঙ্গীর নামে এক গাড়িচালককে ছুরিকাঘাত করে গাড়ির ভেতরেই ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন প্রাইভেট কারের ভেতর রক্তাক্ত জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে উপজেলার হামিদপুর এলাকা থেকে ওই গাড়িচালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গাড়িচালক জাহাঙ্গীর (৫০) সদর উপজেলার সানতলা এলাকার আব্দুল জলিলের ছেলে। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় পেট্রোল পাম্পের কাছে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তারা প্রাইভেট কারের ভেতর রক্তাক্ত জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাত্ক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!