Home  » আজব দুনিয়া

আজ বিশ্ব চুমু দিবস

Posted-শনিবার, ৭ জুলাই, ২০১২ Time-১২:১১ am ◊ বাংলা- ২৩ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-আজব দুনিয়া  

বিজয় নিউজ ২৪ ডটকম: মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!/ যবে তুমি মুক্ত কেশে/ ফুলরাণী বেশে এসে,/ করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন!/ মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন? কবি কায়কোবাদের কাব্যচরণগুলো প্রেমিক হূদয়কে ছুঁয়ে যায় পরম উষ্ণতায়। দোলা যায় ফেলে আসা অতীত। প্রিয়তম কিংবা প্রিয়তমার প্রণয় জড়ানো ঠোঁট ফের ছুঁয়ে দিতে।

বিশ্বের সকল প্রেমিক মনকে বছরে একটি দিন প্রিয় মানুষটির খুব কাছাকাছি পৌঁছে দিতে ১৯৯০ সাল থেকে প্রতি বছর ৬ জুলাই ‘বিশ্ব চুমু দিবস’ পালন  হয়ে আসছে।
‘গিনিজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে দেয়া চুমুর রেকর্ডটি হয়েছিল ২০০৭ সালের ৬ জুলাই লন্ডনে৷ ৩১ ঘণ্টা ৩০ মিনিট ৩০ সেকেন্ড ধরে চলেছিল চুমু পর্বটি ৷
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!