Home  » ক্রাইম রিপোর্ট

মিরপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা আশরাফুল আটক

Posted-শুক্রবার, ৬ জুলাই, ২০১২ Time-৫:৪৮ pm ◊ বাংলা- ২২ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-ক্রাইম রিপোর্ট  

বিজয় নিউজ ২৪ডটকম, স্টাফ রিপোর্টার : মিরপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ পৌর যুবলীগের সদস্য দলিল লেখক মাদক সম্রাট আশরাফুল ইসলামকে (৩২) পুলিশ আটক করেছে। সে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মাঠপাড়া মহলস্নার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার গভীডয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, আটককৃত আশরাফুল চোরাই মোটর সাইকেল দলের সক্রিয় সদস্য ও এলাকায় প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বাড়ীতে চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযানে গিয়ে আমরা ফেনসিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে মিরপুর থানায় তার বিরম্নদ্ধে ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় একটি মামলা (যার নং-৭) হয়েছে। উলেস্নখ্য আশরাফুল দরিদ্রতার সাথে যুদ্ধ করে এক সময়ে হালসা থেকে মিরপুরে এসে মহুরী কাজ শুরম্ন করেন। ওই সময় থেকে সে আ’লীগের রাজনীতির সাথে যুক্ত হন। বর্তমান মহজোট ক্ষমতায় আসার পর থেকে আশরাফুল নিজে একটি মাদক ও চোরাই সিন্ডিকেট বাহিনী তৈরী করে এলাকায় ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা এবং মোটর সাইকেল ছিনতাই ও চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলো। এ সকল অবৈধ ব্যবসা করে সে বিপুল বিত্ত-বৈভবের মালিক বনে যান। এ ছাড়াও সে মিরপুর-দৌলতপুর সড়কের ডাকাতি পুকুর নামকস্থানে রোড ডাকাতি ও ছিনতাই-এ সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতি ও ছিনতাই-এর ব্যাপক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!