খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অর্ধদিবস সড়ক অবরোধ
বিজয় নিউজ ২৪ ডটকম , খাগড়াছড়ি থেকে: পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে খাগড়াছড়ির তিন উপজেলায় অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত হয়েছে। উপজেলাগুলো হচ্ছে রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি। জেলার রামগড় উপজেলার জালিয়াপাড়া এলাকায় পাহাড়িদের ভূমি বিজিবির সহযোগিতায় বাঙালিদের বেদখলের অভিযোগ তুলে তার প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা সদরের সঙ্গে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন উপজেলার বিভিন্ন সড়কের স্পর্শকাতর স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী