হাটহাজারীর উপজেলা সদর কামালপাড়া এলাকায় বখাটের উৎপাত বৃদ্ধি : স্কুল পড়ুয়া ছাত্রীরা আতংকিত : প্রশাসনের হস্থক্ষেপ কামনা
মো:আলাউদ্দীন,বিজয় নিউজ ২৪ ডটকম,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি : হাটহাজারীর উপজেলা সদর কামাল পাড়া সড়ক সহ কলেজ গেইটের আশপাশে উঠতি বয়সের বখাটে ও মাদকসেবীদের সংখ্যা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে স্কুলে,কলেজে যাওয়া ছাত্রীরা তাদের হাতে লাঞ্ছিত হওয়ার আশংকা করেছেন স্থানীয় জনগন। ইতিমধ্যে অনেকেই বখাটেদের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তবে ভয় আর আতংকে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
জানা যায়,উপজেলা প্রশাসনের উত্তরে কনক কমিউনিটি ক্লাব ঘেঁষে যাওয়া কামালপাড়া সড়কের বিভিন্ন স্থানে দলবদ্ধ বখাটে ও মাদকসেবীদের উৎপাত অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাটহাজারী বাস স্টান্ড এর পূবে মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের বিশেষ করে ইষ্টার্ন ব্যাংক এর পূর্ব কর্নার থেকে রহমানিয়া রাইচ মিল, রিটন ম্যানসনের সামনে প্রতিদিন সন্ধ্যার পর থেকে মাদকের হাট বসে যায়। ঐ সমস্থ এলাকায় টহল পুলিশ না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
অপর দিকে কনক কমিউনিটি ক্লাবের পিছনে কামালপাড়া সড়কে সংঘবদ্ধ তরুন বখাটেরা সকাল সাড়ে ৭ টা থেকে দাড়িয়ে থেকে স্কুল ছাত্রীদের নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দিয়ে স্কুল ছাত্রীরা যাওয়ার পথে অশীল ভাষায় কথা বলে এবং নানা রকম হুমকী দিয়ে আসছিল বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত চলে ইভটিজিং। আর রাতে চলে মাদক বেচা কেনা । প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলরত স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী,বিভিন্ প্রতিষ্টানে কর্মরত মহিলা গৃহীনিদের উক্ত্যক্ত করার অভিযোগ ও করছেন এলাকার সচেতন মহল। বিশেষ করে কনক ক্লাবের পাশ দিয়ে বয়ে যাওয়া কামাল পাড়া সড়কের মুহুরী পাড়া স্থানে এ সব বখাটেরা দাড়িঁয়ে থাকে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে দ্রুত প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন নাগরিকরা।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী