সাতক্ষীরায় ইউপি সদস্য গুলিবিদ্ধ
আব্দুল আলিম, বিজয় নিউজ ২৪ ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : সন্ত্রাসীদের ছোড়া গুলি ও বোমায় গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরার তালার খেসরা ইউপি সদস্য রাশেদ সানা। সোমবার রাতে তিনি তার সঙ্গীদের সাথে বালিয়া গ্রামের এক বাড়িতে অবস্থান করছিলেন।
এসময় সন্ত্রাসীরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। সেখানে তাকে সন্ত্রাসীরা এলাপাতাড়িভাবে গুলি করতে থাকে তারা। রাশেদ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে সন্ত্রাসীরা ।
আহত অবস্থায় তাকে প্রথমে তালা এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা সেখানে দু’রাউন্ড গুলি ও একটি বোমা বিষ্ফোরন করে। দুরাউন্ড গুলিই তার শরীরে বিদ্ধ হয় বলে ওসি জানান।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সাদ্দাম হোসেন ও আব্দুল জলিল নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরিপোর্ট লেখার সময় (বেলা ১২ টা) পর্যন্ত মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী