Home  » দুর্যোগ-দুর্ঘটনা

মালয়েশিয়া আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু ২ জনের অবস্থা আশংকাজনক

Posted-মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২ Time-৭:৩৪ pm ◊ বাংলা- ১৯ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-দুর্যোগ-দুর্ঘটনা  

বিজয় নিউজ ২৪ ডটকম , মালয়েশিয়া : মালয়েশিয়ার পুচং পারদানাতে আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ছাত্র ছিল। আরো দুই জনের অবস্থা আশংকাজনক।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মালয়েশিয়া পুচং পারদানাতে গত ৩ জুলাই, সোমবার দিবাগত রাত ৩টায় (মালয়েশিয়া সময়) বৈদ্যুতিক শর্টসার্কিটে একই উপজেলার ৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- আবদুল্লাহ্ আল ফরহাদ (ছাত্র) (২৫), পিতা- জয়নাল আবেদীন, গ্রাম-নুরজাহানপুর, ডাকঘর-বোরিকান্দি, উপজেলা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া; মোঃ রোমান (২৬), পিতা- ছুন্নু মিয়া, গ্রাম-বোরিকান্দি, ডাকঘর-বোরিকান্দি, উপজেলা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া; মোঃ ফারুক (২৫), পিতা- গাজী মিয়া, গ্রাম-বোরিকান্দি, ডাকঘর-বোরিকান্দি, উপজেলা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া; মোঃ বাশির (২৭), পিতা- গাজী মিয়া, গ্রাম-বোরিকান্দি, ডাকঘর-বোরিকান্দি, উপজেলা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া;  গোলাম সরোয়ার বাবু (২৭), পিতা- গোলাম কিবরিয়া, গ্রাম-ধরাভাঙ্গা, ডাকঘর-ছলিমগঞ্জ, উপজেলা-নবীনগর, জেলা-বি-বাড়িয়া। গুরুতর আহতরা হলেন – রুবেল (২৮), গ্রাম-আকানগর, ডাকঘর-ছলিমগঞ্জ, থানা-বাঞ্চা রামপুর, উপজেলা-বি-বাড়িয়া; বিল্লাল (২৭), গ্রাম-ধোল্লা, ডাকঘর-ছলিমগঞ্জ,  থানা-বাঞ্চা রামপুর, উপজেলা-বি-বাড়িয়া।
নিহত ৫ জনের মধ্যে ফারুক ও  বাশির দুই সহোদর ছিলেন। বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে মালয়েশিয়া সময় ৩ টায় তাদের আর্ত চিত্কারে স্থানীয় ভারতীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এলে জীবিত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। ৫ জনের লাশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায এবং তাদের কে চেনার কোন উপায় ছিলনা পাশের রুমের বাংলাদেশিরা তাদের পরিচয় সনাক্ত করেন। নিহত আবদুল্লাহ আল ফরহাদ লিংকন ইউনির্ভাসিটির ছাত্র ছিল। মালয়েশিয়া সময় দুপুর ২টায় রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনারের কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন নাই ।
এদিকে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মন্টু কুমার বিশ্বাস ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার সকাল (মালয়েশিয় সময় অনুযায়ী) আটটায় বাংলাদেশ হাইকমিশনের দু জন কর্মকর্তা শিলঙ্গর প্রদেশের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করেছেন।
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!