ছবক অনুষ্ঠানে অতিথিবৃন্দ : আমাদের দেখা সেরা কাগতিয়া কামিল এম, এ, মাদরাসা
বিজয় নিউজ ২৪ ডটকম, চট্রগ্রাম : গতকাল পহেলা জুলাই রবিবার কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে আলিম ১ম বর্ষে নবাগত শিক্ষার্থীদের ছবক ও সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আওলাদে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উলস্নাহ আহমদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাইক্রোবায়োলজী বিভাগে সাবেক চেয়্যারম্যান জনাব প্রফেসর ড. আবুল মনছুর সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আল-হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. সৈয়দ মাকসুদূর রহমান ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি কাগতিয়া এশাতুল উলুম কামিল এম, এ মাদরাসার একাডেমিক প্রশাসনিক অবকাঠামো ইত্যাদি দেখে মুগ্ধ হন। এবং তাদের দেখা সেরা মাদরাসা বলে আখ্যায়িত করেন। এবং যারা এ মাদরাসায় লেখা-পড়া করার সুযোগ পেয়েছেন তাদের সৌভাগ্যবান বলে ব্যক্ত করেন। আর এসব কিছুর মূলে রয়েছে আওলাদে মোসত্মফা খলিফায়ে রাসূল হযরত শায়েখ ছৈয়্যদ গাউছুল আজমের রূহানী শক্তি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদেরকে ছবক ও সনদ বিতরণ করা হয় এবং মাদরাসার উন্নতি শিক্ষক- শিক্ষার্থীদের সাফল্য, অতিথিবৃন্দের মনোবাসনা পূরণ, দেশের অগ্রগতি ও আওলাদে মোসত্মফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজমের হায়াতে খিজরী কামনা করে মুনাজাত করা হয়।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী