Home  » জাতীয়, রাজনৈতিক

রোববার খালেদা জিয়া ফেনী সফরে যাচ্ছেন

Posted-রবিবার, ১ জুলাই, ২০১২ Time-১০:২০ am ◊ বাংলা- ১৭ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম :  বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল রোববার ফেনী সফরে যাচ্ছেন। ফেনী-১ আসনের ফেনী জেলার ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম এলাকার সংসদ সদস্য বিরোধী দলীয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তিনি ফেনীর সার্কিট হাউজে শনিবার যাত্রা বিরতি করেন।

বিরোধী দলীয় নেত্রীর আগমন উপলক্ষে শনিবার বিকেলে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীতে প্রস্ততি সভা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর বিএ, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, যুবদল নেতা আইনুল করিম বাবু, জাফর আহাম্মদ, শহিদ সরকার, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শাকিল, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন রাজিব, ইকবাল হোসেন, সেচ্চাসেবক দলের সভাপতি আবুল বশর প্রমুখ। গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর এবারই প্রথম খালেদা জিয়া তার নির্বাচনী এলাকায় সাংগঠনিক সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় আলোচনার ঝড় বইছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ফুলগাজী-পরশুরামের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধ পরিদর্শন, বিকেল ৪টায় ছাগলনাইয়া জমদ্দার বাজারে পথসভা।
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!