মৃতের সংখ্যা ৪৮, কক্সবাজারে আরও ৩ লাশ উদ্ধার
সোহরাব হোসেন চৌধুরী ,বিজয় নিউজ ২৪ ডটকম, কক্সবাজার :কক্সবাজার জেলায় আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় চলমান দুর্যোগে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে।
কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানা যায় , ২৮ জুন বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর উপজেলার খুটাখালীতে পানিতে ভেসে যাওয়া ২ শিশুর লাশ পাওয়া গেছে। ২৯জুন শুক্রবার চকরিয়া উপজেলায় এক নারীর ও রামু উপজেলার মিঠাছড়িতে এক শিশুর লাশ পাওয়া যায়। ফলে কক্সবাজারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। অপরদিকে রামুতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনের সন্ধান এখনও মিলেনি বলে জানা যায়।
প্রাপ্ত তথ্য মতে, এ পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন ২৯ জন, বজ্রপাতে ৬ জন, দেয়াল চাপায় ৩ জন ও পানিতে ডুবে মারা গেছেন ১০ জন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী জানান, মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
—————-
কক্সবাজার উখিয়ায় ৮শ পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় শুভ গেস্ট হাউজ থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকার জহির আহমদের ছেলে বশির আহমদ (৩৫) কে ৮শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা। এ ব্যাপারে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাশেদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
চকরিয়ায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও চাল বিতরণকালে রেজাউল করিম
চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রসত্ম এলাকার
সাহাযার্থে প্রধানমন্ত্রী দৃষ্টি দিয়েছেন
চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়ায় স্বরণকালের ভয়বহ বন্যায় জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পুষিয়ে আসা অনেক দু:সহ ব্যাপার। এসব ক্ষতিগ্রসত্ম এলাকায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে তিনি চাল ও ত্রাণ সমাগ্রী বিতরণ করেছেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ১লক্ষ টাকার সাহায্য প্রদান করেন। তিনি বলেন, চকরিয়ার ক্ষতিগ্রসত্ম জনগণের সাহাযার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হসত্মক্ষেপ কামনা করা হয়েছে। তিনি এতদঞ্চলের দু:খ দুর্দশার ও ক্ষয়ক্ষতির কথা চিমত্মা করে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন। অচিরেই এ সহযোগীতা পাওয়া যাবে। তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের বনার্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নালসহ দলীয় নেতৃবৃন্দ। তিনি ক্ষতিগ্রসত্ম এলাকা পরিদর্শন করেন। পরে তিনি, এসব বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে জন্য ২৮ জুন বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক মোঃ জয়নুল বারিকে সরেজমিনে পরিদর্শনে নিয়ে যান এবং জেলা প্রশাসকও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী