Home  » রাজনৈতিক

পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক

Posted-শনিবার, ৩০ জুন, ২০১২ Time-১:২৯ pm ◊ বাংলা- ১৬ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয নিউজ ২৪ ডটকম : দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। শনিবার বিবিসি অনলাইন সূত্রে এ কথা জানা গেছে।৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্বব্যাংকসহ কয়েকটি ঋণদাতা সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। কিন্তু দুর্নীতির অভিযোগে গত বছরের অক্টোবরে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প আটকে যায়। দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা পদ্মা সেতু প্রকল্পের প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকার কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের বিশ্বব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও জারি হয়েছে। বিশ্ব ব্যাংকের অনুরোধে কানাডিয়ান পুলিশ লাভালিনের কার্যালয়ে গত ২০ ফেব্রুয়ারি তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করাসহ লাভালিনের ২ জন শীর্ষ কর্মকর্তাকে আটক করে। এ প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে নিজেদের করা তদন্তের রিপোর্ট ও কিছু দালিলিক প্রমাণ নিয়ে কানাডার রয়েল মাউন্টেড পুলিশের প্রতিনিধি দল গত সোমবার ঢাকায় আসেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!