বিয়ে করেছেন ঢালিউড নায়িকা রেসি
Posted-শুক্রবার, ২৯ জুন, ২০১২ Time-১০:০৪ pm ◊ বাংলা- ১৫ আষাঢ় ১৪১৯ সাল ।
বিভাগ-বিনোদন
বিজয় নিউজ ২৪ ডটকম: বিয়ে করেছেন ঢালিউডের নায়িকা রেসি । বর চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থ। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে উত্তরার বাসায় গত ২২ জুন সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর রেসি নতুন কোনো ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। স্বামী-সংসার নিয়েই তিনি বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। উল্লেখ্য, এটি রেসির এটি দ্বিতীয় বিয়ে।রেসি ও পান্থ পূর্ব পরিচিত হলেও তাদের বিয়েটা হয়েছে পারিবারিক মধ্যস্থতায়। আগামী ডিসেম্বরে আত্মীয়-পরিচিতজনদের নিয়ে ঢাকায় রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তাদের পারিবারিক সূত্র জানিয়েছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রেসি ও পান্থের অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা আছে।
রেসি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে- এফআই মানিকের পরিচালনায় ‘স্বামীভাগ্য’ এবং সাজেদুর রহমান সাজুর পরিচালনায় ‘অন্তরে প্রেমের আগুন’। ছবি দুটিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন যথাক্রমে ডিপজল ও আমিন খান।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী