Home  » জাতীয়, সংবাদ বিজ্ঞপ্তি

ন্যাপ চেয়ারম্যানের মাতা নাজহাত গাণি‘র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Posted-শুক্রবার, ২৯ জুন, ২০১২ Time-৯:৩২ pm ◊ বাংলা- ১৫ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-জাতীয়, সংবাদ বিজ্ঞপ্তি  

প্রেস বিজ্ঞপ্তি : ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি‘র মাতা ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের স্ত্রী নাজহাত গাণি শবনমের রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের উদ্যো্গে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগর সহকারী সেক্রেটারী ডঃ শফিকুল ইসলাম মাসুদ, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, জাগপা নগর সভাপতি আসাদুর রহমান খান, বাংলাদেশ কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব এম.এম আমিনুর রহমান, দপ্তর সম্পাদক আল-আমিন ভুইয়া রিপন, নগর সভাপতি নুরুল কবির পিন্টু, ইসলামিক পার্টির মহাসচিব এম.এ. রশিদ প্রধান, ডিএল সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, নগর সভাপতি মুন্সী আবদুল মজিদ, যুব জাগপা সভাপতি বেলায়েত হোসেন মোড়ল, গণতান্ত্রিক ঐক্যের আহবায়ক রফিকুল ইসলাম আসাদ, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য সুব্রত বারুরী, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সহকারী মহাসচিব মীর হারুন-অর-রশিদ ইদ্রিস, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সাধারন সম্পাদক মোঃ শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ যুব ন্যাপ আহবায়ক সৈয়দ শাহজাহান সাজু, মামুন-অর-রশীদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় ছাত্রদল আহবায়ক এম.এন. শাওন সাদেকী, বাংলাদেশ কৃষক ন্যাপ যুগ্ম আহবায়ক মল্লি­ক আবদুস সোবহান, ন্যাপ নগর সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, যুগ্ম সম্পাদক মোঃ শামিম ভুইয়া, সম্পাদক আমিনা খাতুন মনি, ফাতেমা আক্তার লাকি, তাছলিমা আক্তার, মোঃ কাউছার আলী, সায়মা খাতুন রিভা, সাবরিনা আহমেদ চায়না প্রমুখ।

উল্লে­খ্য নাজহাত গাণি শবনম গত ২২ জুন ব্যাংককের হাসপাতালে ইন্তেকাল করেছেন, ২৬ জুন ঢাকায়, ২৭ জুন ডিমলায় ৩দফা নামাজে জানাযা শেষে মরহুমার লাশ সুন্দর খাতায় স্বামী সাবেক মন্ত্রী শফিকুল স্বপনের পাশে দাফন করা হয়েছে।

ডোমার-ডিমলা ও রংপুর দোয়া মাহফিল

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি‘র মাতা ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের স্ত্রী নাজহাত গাণি শবনমের রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার বাদ জুমা ডেমার ও ডিমলা উপজেলার সকল মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই সাথে শফিকুল গাণি স্বপনের কবরস্থান সংলগ্ন পাঞ্জেকানা মসজিদটি জুমা নামাজ আদায়ের মধ্য দিয়ে জুমা মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গাণি, মরহুমার জামাতা সাদ্দাম হোসেন-সহ মরহুমা নাজহাত গাণি‘র আত্মীয়-স্বজন, গুনগ্রাহীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক

(মোঃ নুরুল আমান চৌধুরী)

দপ্তর সম্পাদক

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!