আসামে বন্যায় ১০ লাখ মানুষ আশ্রয়হীন
বিজয় নিউজ ২৪ ডটকম: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশে ভয়াবহ বন্যায় প্রায় ১০ লাখ মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে উত্তাল নদীতে একটি নৌকাডুবির ঘটনায় মারা গেছেন ৫ জন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, একটানা বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার জনজীবন। বিদুৎ ও সার্বিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর, গাছপালা। ভেসে গেছে বহু গবাদিপশু। আসামের মোট ২৭টি জেলার মধ্যে ২১টিই বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যেই চলছে ভারি মওসুমি বর্ষণ। আসামের কৃষিমন্ত্রী নিলামনি সেন দেকা বলেছেন, ৯ লাখেরও বেশি মানুষ বাড়ি ছাড়া হয়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান, তাঁব ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে। ১৯৯৮ সালের পর এটাই সেখানকার সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বলে মন্তব্য করেন কৃষি









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী