প্রশাসনে বাড়ছে ক্ষোভ-হতাশা : ৫ শ ৫ জন কর্মকর্তা ওএসডি
বিজয় নিউজ ২৪ ডটকম: প্রশাসনে ওএসডি কর্মকর্তাদের মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে। দীর্ঘদিন ওএসডি থাকার ফলে অনেক কর্মকর্তাই হতাশার মধ্যে দিন যাপন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওএসডি এমন এক শাস্তি, পরিবারের কাছেও অবহেলার কারণ হয়ে দাঁড়ায় । অফিস সময়ে বাসায় থাকার ফলে সন্তানদের কাছে জবাবদিহীতার শেষ থাকে না।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান বলেন, ওএসডি কর্মকর্তাদের দ্রুত পদায়ন করা দরকার। যেন কাজে মনোযোগী হয়ে প্রশাসনকে গতিশীল করতে পারে।
জনপ্রশাসনে সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত ৩ হাজার ৯৭৬ কর্মকর্তার মধ্যে ৫০৫ জন কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) রয়েছেন। এসব কর্মকর্তা দলীয়, শাস্তিমূলক ও শিক্ষা ছুটির কারণেও ওএসডি রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ মে পর্যন্ত এক পরিসংখ্যানে এসব তথ্য দেখা গেছে।
বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন ৭১ জন। এর মধ্যে ওএসডি কর্মকর্তারা হলেন, মো. ইবাদত আলী, মো. সাহাবউল্লাহ ও মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিবপর্যায়ের কর্মকর্তা রয়েছেন মোট ২৫৭ জন । এর মধ্যে ওএসডি রয়েছেন ৩৫ জন অতিরিক্ত সচিব। যুগ্ম-সচিবপর্যায়ের মোট কর্মকর্তার সংখ্যা ৬৩১ জন। এর মধ্যে ওএসডি রয়েছেন ১৩৯ যুগ্ম-সচিব। উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা ১ হাজার ৪৯২ জন। ওএসডি রয়েছেন ১৪৮ উপ-সচিব। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ১হাজার ৫২৫ জন। এর মধ্যে ওএসডি রয়েছেন ১৮০ সিনিয়র সহকারী সচিব।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী