Home  » দুর্যোগ-দুর্ঘটনা

চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা অর্ধশতাধিক

Posted-বুধবার, ২৭ জুন, ২০১২ Time-১১:৪৯ am ◊ বাংলা- ১৩ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-দুর্যোগ-দুর্ঘটনা  

বিজয় নিউজ ২৪ ডটকম, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে: গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে অর্ধ শতাধিক লোকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রবল বর্ষণে পার্বত্য জেলাগুলোতে গত দুই দিনে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বহু ঘর বাড়ি ধ্বংস হয়েছে। আহত হয়েছে অনেকে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। কক্সবাজারের স্থানীয় প্রশাসন জানিয়েছে মঙ্গলবার রাতে পাহাড় ধস ও বজ্রপাতের ঘটনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক জয়নুল বারী মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় ধসে উখিয়া উপজেলায় সাতজন এবং রামুতে আরও সাতজন নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে পেকুয়ায় দুইজন, চকরিয়ায় দুইজন, কুতুবদিয়া একজন, কক্সবাজার সদরে একজন মারা যান। বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত লামার ফাইটং ইউনিয়নে ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে কয়েকটি পাহাড় ধসে এসব মৃত্যু হয়েছে। এর মধ্যে লামায় ১৫ জন ও নাইক্ষ্যংছড়ি থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফাইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ও বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম হতাহতের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আজ সকাল পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় ১৩ জনের লাশ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সর্বশেষ খুলশী থানার উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জালালাবাদ এলাকায় আঁধানমানিক পাহাড় ধসের ঘটনায় দুটি শিশুর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। আজ ভোরে এ দই শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ মাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে থাকা প্রায় ৩০টি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এদিকে, নগরীর খুলশী থানার বিশ্বকলোনী জয়ন্তিকা আবাসিক এলাকার পাশে ব্যক্তি মালিকানাধীন একটি পাহাড় ধসে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- খালেক (৫৫), রাবেয়া বেগম (৬০) ও মাসুম (২), কুলসুম (৮) ও রমজান আলী (২৮)। বাঁশখালীতে পাহাড় ধসে একই পরিবারের ৩ শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় জঙ্গল শিলকূপ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের সঙ্গে আজ সকাল পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ আছে বিমান ওঠানামাও।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!