যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : দেশব্যাপী হত্যা-গুম, নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ যশোর জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে। সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে এক সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার হামলা-মামলা আর নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু যতই চেষ্টা করুকনা কেন সে স্বপ্ন কোন দিনই পূরন হবেনা। অচিরেই বাংলাদেশের জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের এই ফ্যাসিবাদি কর্মকান্ডের দাঁতভাঙ্গা জবাব দেবে।
যশোরে ডাকাতি করা মালামালসহ
৪ ডাকাত আটক
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : যশোর কোতয়ালী পুলিশ অভিযান চালিয়ে শহরের খড়কী এলাকা থেকে ডাকাতি করা বিভিন্ন মালামালসহ ৪ জন ডাকাতকে আটক করেছে। পুলিশ জানায়, খড়কী এলাকার একটি বাড়িতে একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ, ৪টি মূল্যবান মোবাইল ও একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ওই রাতে এলাকা পরিদর্শন করে। এরপর পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে খড়কী এলাকা থেকে বাবু, রকি, রমযান ও জ্যানকি নামে ৪ জন ডাকাতকে কিছু মালামালসহ আটক করে। সকলের বাড়ি যশোর শহরে। এদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। আটককৃত বাবু ও রকি হাসান ও সোহেল মার্ডার কেসের এজাহারভূক্ত আসামী।
আর্সেনিকমুক্ত গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ
দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : যশোর সদর উপজেলার পরানপুর গ্রামে আর্সেনিকমুক্ত গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ সকালে গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু ‘বিশুদ্ধ পানি চাই, বিদ্যুৎ চাই’ লেখা পাকার্ড হাতে নিয়ে রাসত্মার উপর দাড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় লেবুতলা ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছয়শতাধিক মানুষের বসবাস এই গ্রাম শতভাগ আর্সেনিক আক্রামত্ম হওয়ায় ২০০৪ সালে আর্সেনিকমুক্ত গভীর নলকুপ স্থাপন করা হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘ আট বছর ধরে অচল রয়েছে নলকুপটি।
ভারতে পাচার হয়ে যাওয়া ৪৮ যুবতী ও এক শিশু
দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশে ফেরত
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : ভালো চাকুরীর আশায় ভারতে পাচার হয়ে যাওয়া ৪৮ জন যুবতী ও ১ জন শিশুকে দীর্ঘ ৪ বছর পর আজ রোববার দুপুরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে ভারতীয় পুলিশের কাছ থেকে তাদের গ্রহন করেছে।
২০০৮ সালে ভালো চাকুরীর আশায় দালাল ধরে ভারতে গিয়ে ধরা পড়ে ভারতীয় পুলিশের হাতে। সেখান থেকে তাদের পাঠানো হয় কাগারে। কারাগার থেকে মুক্ত করে ভারতের মুম্বাই ভিওিক মানবাধিকার সংগঠন রেসকিউ ফাউন্ডেশন তাদের নিজস্ব সেল্টার হোমে আশ্রয় দেয়। দীর্ঘ ৪ বছর সেখানে থাকার পর ঊভয় দেশের পররাস্ট্র ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে মানবাধিকার সংগঠন রাইটস যশোর এর উদ্যোগে আজ তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনরে ওসি কামরুজ্জামান জানান, ভারতের রেসকিউ ফাউন্ডেশনের সেল্টার হোমে ৪ বছর থাকার পর আজ ৪৯ জন বাংলাদেশী যুবতীও শিশু কে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসাদের বাড়ি বরিশাল , জামাল পুর. ঢাকা ও খুলনা অঞ্চলে। ইমিগ্রেশন’র কাজ সম্পন্ন হওয়ার পর আজই তাদের স্ব্জনদের কাছে তুলে দেয়া হবে। দেশের মাটিতে ফিরে আসার পর তারা কান্নায় ভেংগে পড়ে।
যশোরে জেলা আওয়ামীলীগ নেতা
দাবীদার বিপুলকে আদালতে সোপর্দ
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : অবশেষে আওয়ামীলীগ নেতা দাবীদার তৌফিকুজ্জামান ওরফে বিপুলকে গতকাল কোতয়ালী থানা পুলিশ ৫৪ কার্য্যবিধি আইনে আদালতে চালান দিয়েছে।সুত্রমতে প্রকাশ,গতপরশু শনিবার দুপুরে যশোর টাউনহল মাঠে তাঁত শিল্প প্রর্দশীতে যশোর স্যানিটারী পরিদর্শকের সাথে খারাপ আচারণ করার সময় জেলা প্রশাসনের কর্মকর্তার নির্দেশে বিপুলকে কোতয়ালী থানা পুলিশ আটক করে।তাকে আটকের পর সে নিজেকে জেলা আওয়ামীলীগের নেতা দাবি করে প্রভাব খাটানোর এক পর্যায় তাকে থানা হাজতে রাতে রেখে গতকাল দুপুরে আদালতে চালান দেয়ান হয়।
যশোরে মোটর সাইকেল চুরি হওয়ার ৯ মাস
পর উদ্ধার সিন্ডিকেটের ৩ সদস্য আটক
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : ৯ মাস পূর্বে যশোর শিল্প ও বানিজ্য মেলার বাইরে থেকে মোটর সাইকেল চুরি হওয়ার পর গতকাল কোতয়ালী থানা পুলিশ বাদীর দেখানো মতে শহরের নতুন খয়েরতলা ও বারান্দীপাড়া একটি মোটর সাইতেল গ্যারেজ থেকে উদ্ধার করেছে। এ সময় চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলা খয়েরতলা নুরপুর ব্যাংকের মোড় এলাকার আব্দুল গফুরের পুত্র রাজু, মধুগ্রামের কেরাম মোল্যার পুত্র রেজোয়ান ও বারান্দী পাড়া এলাকার গ্যারেজ মিস্ত্রি মুন্না। পুলিশ জানায়, ৯ মাস পূর্বে যশোর সদর উপজেলা শানতলা গ্রামের গৌরাঙ্গর পুত্র বরুনের এক্স সিডি ১২৫ সিসি বাজাজ মোটর সাইকেল (পাবনা হ-১১-৬০৫০) যশোর টাউন হল মাঠের বানিজ্য মেলার বাইরে থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে বরুন কোতয়ালী থানায় রাজু’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর মধ্যে বরুন সন্ধানের এক পর্যায় জানতে পারেন উক্ত মোটর সাইকেল রাজু’র বাড়িতে খোলা অবস্থায় রয়েছে। তাছাড়া উক্ত মোটর সাইকেলের দু’টি চাকা বারান্দীপাড়া এলাকার গ্যারেজ মিস্ত্রি মুন্নার মাধ্যমে অন্য ব্যক্তির নিকট বিক্রি করা হয়। গতকাল বিকেলে বরুন কোতয়ালী থানার পুলিশ নিয়ে দুই স্থানে অভিযান চালিয়ে রাজু’র বাড়ি হতে মোটর সাইকেলের যন্ত্রাংশ বস্তার মধ্যে থাকা উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্ত্ততি চলছে।
যশোরে সেচ্ছ্বাসেবক লীগ নেতা ইদ্রিস
হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামী
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে : যশোর সদর উপজেলা রামনগর পিকনিক কর্ণার এলাকার বাসিন্দা স্বেচ্ছ্বাসেবক লীগের নেতা ইদ্রিস আলী হত্যাকান্ডর ঘটনায় তার স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮জন উলেখ করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার বিবারনে তিনি উলেখ করেছেন, গত ২২ জুন রাত আনুমানিক সোয়া ১০ টায় তার স্বামী ইদ্রিস আলী রামনগর বিহারী ক্যাম্প মাদ্রাসার পিছনে নাজমুলের গোডাউনের পশ্চিম পাশে পৌছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার স্বামীকে গুলি ও এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে বোমা নিক্ষেপ করে চলে যায়। কোতয়ালী থানার মামলা নং ৮৮ তারিখ ২৩/০৬/১২ ইং। ধারা ৩০২/৩৪ দন্ড বিধি ও তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারা। মামলাটির তদন্তর ভার দেয়া হয়েছে এস আই শোয়েব উদ্দিন আহমেদ উপর। তিনি গতকাল পর্যন্ত হত্যাকান্ডর সাথে জড়িত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি।
যশোরে কিশোরী ও
ব্যক্তির আত্মহত্যা
বদরুদ্দিন বাবুল বিজয় নিউজ ২৪ ডট কম যশোর থেকে :: অভিমান করে এক কিশোরী ও এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সুত্রমতে প্রকাশ, যশোর সদর উপজেলা ফরিদপুর গ্রামের জাকির হোসেনের কিশোরী কন্যা মিনু (১৩) গতপরশু রাতে তার ছোট ভাই জুয়েলের সাথে লেখাপড়া নিয়ে বিরোধ দেখা দিলে মা বকাঝোকা করে। সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে,পারিবারিক কলহের এক পর্যায় গতকাল সকালে যশোর সদর উপজেলা সুতীঘাটা কামালপুর গ্রামের শামসুলের পুত্র বিলাল (৪০) কীটনাশ পান করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে মারা যায়। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী