খাগড়াছড়িতে শিশু ধর্ষণকারীদের গ্রেফতার দাবিতে মানব বন্ধন
রূপায়ন তালুকদার, বিজয় নিউজ ২৪ ডটকম, খাগড়াছড়ি প্রতিনিধি :, খাগড়াছড়ি জেলার গত ১২ জুন মাটিরা্ঙগা উপজেলায় শিশু কুলসুম আক্তারের ধর্ষণকারী মোহন ত্রিপুরা ও হারুনুর রসিদসহ সকল আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে সচেতন নারী সমাজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা খাগড়াছড়ি শাপলা চত্বরে মানব বন্ধন কর্মসুচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ষণকারী পলাতক আসামীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে শাস্তির জন্য সরকারের দাবি জানান। সচেতন নাগরিক সমাজের সভানেত্রী ফাতেমা আক্তার রুনা সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাঘাইছড়ি উপজেলা নারী নেত্রী রহিমা আক্তার তুম্পা,হাফিজা বেগম,সুফিয়া খাতুন প্রমুখ।
খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সকাল-সন্ধ্যা অবরোধ আগামী কাল
গুচ্চগ্রাম প্রকল্প চেয়ারম্যান নিয়োগকে ঘিরে ত্রিমুখি সংঘর্ষের অশংকা
খাগড়াছড়ি জেলার পানছড়িতে গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান নিয়োগকে ঘিরে উচ্চ আদালতের এক রিটকে কেন্দ্র করে ত্রিমুখি সংঘর্ষে আশংকা দেখা দিয়েছে। উচ্চ আদালতে রিট করায়, হামলার ভয়ে আত্বগোপন করেছে ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বার। এদিকে রিট বাতিল করে তালিকানুযায়ী স্থানীয় প্রভাবশালী নেতাদের গুচ্চগ্রাম প্রকল্প চেয়ারম্যান নিয়োগের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে শুক্রবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করেছে এক পক্ষ। ফলে এ পরিস্থিতিতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
জানাগেছে, জেলার পানছড়ি উপজেলার ১২টি শরনার্থী গুচ্চগ্রামের খাদ্য শষ্য বিতরণকারী প্রকল্প চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ৩টি পক্ষ সৃষ্টি হয়। বর্তমানে দায়িত্বরত প্রকল্প চেয়ারম্যানদের বাতিল করে নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেয়ার সুপারশি করে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে একটি তালিকা প্রেরণ করেছে স্থানীয় সংসদ সদস্য। নীতিমালা অনুযায়ী জনপ্রতিনিধিদের প্রকল্প চেয়ারম্যান নিয়োগ দেয়ার বিধানের উলেখ করে জেলা প্রশাসক বরাবরে জুনের প্রথম সপ্তাহে আবেদন করেছেন নির্বাচিত জন প্রতিনিধিরা। পরে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত বুধবার হাইকোর্টে করা রিটের একটি কপিকে গিরে বৃহস্পতিবার দুপুর থেকে পানছড়িতে উত্তেজনা দেখা দেয়। বর্তমান প্রকল্প চেয়ারম্যানদের বাতিল করে এবং জনপ্রতিনিধিদের দায়েরকরা উচ্চ আদালতের রিট বাতিল করে দলীয়ভাবে নতুন তালিকা অনুযায়ী প্রকল্প চেয়ারম্যান নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দরা এবং বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অবরোধ আহবান করেছে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দরা ।
এদিকে রিটকারী ৪ ইউনিয়নের ১২ জন মেম্বারকে মারধর করার জন্য পানছড়ির উপজেলা স্থানীয় ক্ষমতাসীন নেতৃবৃন্দরা হন্য হয়ে খুজছে বলে অভিযোগ করেছেন রিটকারী মেম্বার মোঃ খোরশেদ আলম ও জয় প্রসাদ দে। তারা প্রাণ ভয়ে অত্বগোপন করেছে বলেও মোবাইলে জানান।
অপরদিকে বর্তমান প্রকল্প চেয়ারম্যানরা নিজেদের পদ টিকাতে স্থানীয়দের নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
পানছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, আগামী কাল অবরোধ কথা শুনেছি এবং পানছড়িতে উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাহার মিয়ার নেতৃত্বে মিছিল হয়েছে। তবে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অবরোধ ডেকেছে কিনা জানিনা।
উপজেলা আওয়ামীলীগ সভাপতির বাহার মিয়া মিছিল-অবরোধের কথা স্বীকার করেন এবং জানান, স্থানীয় জনগন সড়ক অবরোধের ডাক দিয়েছে। এর সাথে আওয়ামীলীগের কোন সম্পৃক্ততা নেই।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী