Home  » খুলনা বিভাগ

ঝিনাইদহে অর্ধকোটি টাকা মূল্যের ৪ হাজার বোতল ফেন্সিডিল সহ মাইক্রোবাস আটক

Posted-বুধবার, ২০ জুন, ২০১২ Time-৮:৩৪ pm ◊ বাংলা- ৬ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-খুলনা বিভাগ  

কোরবান আলী,বিজয় নিউজ ২৪ ডটকম, ঝিনাইদহ: ঝিনাইদহের বারবাজারে অর্ধকোটি টাকা মূল্যের ৪ হাজার বোতল ফেন্সিডিল সহ মাইক্রোবাস আটক করেছে পুলিশ। এ সময় গাড়ীর চালক দৌড়ে পালিয়ে গেছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুজ্জামান ও বারবাজার হাইওয়ে থানার ওসি মোফাজ্জেল হোসেন যৌথভাবে গোপন সংবাদের ভিক্তিতে বারবাজার আমজাদ আলী তেল পাম্পের নিকট অভিযান পরিচালনা করে একটি মাইক্রেবাস সহ এই ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওসি কামরুজ্জামান জানান, বেনাপোল বন্দর এলকা থেকে গাড়ীটিতে ফেন্সিডিল বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল।

সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট

গণতান্ত্রিক বাজেট আন্দোলন

ঝিনাইদহ জেলা কমিটি

ঝিনাইদহে জেলা ভিত্তিক বাজেটের দাবিতে মানববন্ধন

কোরবান আলী, ঝিনাইদহ:

‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন‘ ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে জেলা ভিত্তিক বাজেটের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইনজীবী, শিক্ষক, ডাক্তার, ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক, কৃষক, উন্নয়ন কর্মী ও তৃণমূল জনগোষ্ঠির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের ৩০০ লোক মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারিগণ গণতান্ত্রিক ও জেলা বাজেটের দাবিতে বিভিন্ন শে­াগান সম্বলিত প­াকার্ড ও ব্যানার বহন করেন।

বাজেটকে গণতান্ত্রিক করা এবং জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের জন্য দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে মানববন্ধনকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান গণতান্ত্রিক বাজেট আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি নারিকেলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ জনাব আমিনুর রহমান টুকু। মানববন্ধন চলাকালিন সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালন শাহ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব এহতেশামুল হক নতুন, জনাব খোদাবকস, জনাব হায়দার আলী প্রমূখ।

বক্তাগণ তাদের বক্তব্যে দাবি করেন, জাতীয় বাজেটকে জেলা ভিত্তিক করতে হবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। বাজেট প্রণয়নের দায়িত্ব স্থানীয় সরকারের কাছে দিতে হবে। বাজেটকে নিচ থেকে উপরমূখি করতে হবে। কেন্দ্রিভূত বাজেট প্রণয়ন প্রক্রিয়া বন্ধ করতে হবে।

ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহে একটি পিস্তল, রামদা ও চাপাতিসহ নাইম বিশ্বাস (১৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের কাঞ্চনপুরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শেখ ওবাইদুল­াহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ৮টার দিকে শহরের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা বিশ্বাসের ছেলে নাইমকে অস্ত্রশস্ত্র সহ আটক করা হয়। সে পেশাদার সন্ত্রাসী বলে তিনি জানান।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!